
স্কুলছাত্র নাঈম হত্যার বিচারের দাবিতে সদর উপজেলায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ফরিদপুর শহরতলির আদিয়াবাদ ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আলিয়াবাদ ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নাজমুল হাসান ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা মহাসড়কে যান চলাচলে প্রশাসনের নিয়ন্ত্রণ ও নজরদারি বৃদ্ধির জোর দাবি জানান। একই সঙ্গে নিহত নাইমের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। এ ছাড়া নাঈম হত্যার বিচার, অবৈধ ট্রলি বন্ধ ও ভারী যান চলাচলে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়। মানববন্ধনে সাদিপুর সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মাইনুল হাসান ইলিয়াস, সাদিপুর যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ইকরাম শিকদার, নিহত নাঈম এর বড় ভাই নাজমুল শেখসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩১ মার্চ সদর উপজেলার গেরদা এম এ মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মাটিভর্তি ট্রাক্টরের চাপায় সাইকেলচালক মো. নাঈম নিহত হয়।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে