টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের একদিন পর সালমান খান (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার উপজেলার পুষ্টকামুরী মধ্যপাড়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
সালমান গতকাল মঙ্গলবার খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। তিনি উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের দুলাল খানের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, সালমান মঙ্গলবার দুপুরে ওই খালে গোসল করতে যায়। গ্রামের অনেকেই তাকে গোসল ও সাঁতার কাটতে দেখেছেন। তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। পরে ডুবুরি দলকে খবর দেন। ডুবুরিরাও তাকে খোঁজে না পেয়ে চলে যান। আজ দুপুরে সালমানের লাশ খালে ভেসে উঠলে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে।
সালমানের চাচা হারুন খান বলেন, ‘সালমানের নাক–মুখ দিয়ে রক্ত বের হয়েছে।’ সাঁতার কাটার সময় হয়তো সে স্ট্রোক করে মারা যেতে পারে বলে তিনি জানান।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে