
রাজবাড়ীর গোয়ালন্দে ফুফু ও ফুপাতো বোনের সঙ্গে অভিমান করে গলায় গামছা পেঁচিয়ে রিমন শেখ (১১) নামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। আজ সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট ভাকলা ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড ভাগলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
রিমন উপজেলার ভাঘলপুর এলাকার মো. জিলা শেখ ও মোছা. বেদেনা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান। ভাগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল সে। তাঁর বাবা ঢাকায় বড় ভাইয়ের ব্যবসা দেখাশোনার কাজ করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. সাহেব আলী ও নিহত শিশুর স্বজনেরা জানান, রিমনদের বাড়িতে তার ফুপু ও ফুপাতো বোন বেড়াতে আসেন। সকালে রিমনের ফুপু ও ফুপাতো বোন রাজবাড়ী শহরে কেনাকাটার জন্য যেতে চাইলে রিমনও যাবে বলে বায়না ধরে। কিন্তু রিমনের তাঁরা তাকে না নিতে চাইলে রিমন জিদ ধরেন। তখন তাঁরা রিমনকে ঘরের মধ্যে আটকে রেখে কেনাকাটা করতে চলে যান। এ সময় তার মা রান্নার কাজ করছিলেন। কিছুক্ষণ পর রিমনের এক খেলার সাথি তাকে ডাকতে আসলে ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে থাকতে দেখেন। এ সময় সে চিৎকার করলে পাশের বাড়ির লোকজন ছুটে আসেন। ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়ায় ঘরের বেড়া ভেঙে তাকে উদ্ধার করা হয়। ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রবিউল ইসলাম বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু রিমনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি গলায় ফাঁস নিয়েই আত্মহত্যা করেছে। তার গলায় ফাঁস নেওয়ার দাগও রয়েছে।’
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে