ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ভোর পৌনে ৬টা থেকে দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ নদীতে আটকা পড়ে দুটি ফেরি। সেই সঙ্গে ঘাট এলাকায় আটকা পড়ে কিছু যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহি ট্রাক। ফলে তীব্র শীতে ভোগান্তিতে রয়েছে চালক ও যাত্রীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘাট এলাকা কুয়াশায় ঢাকা। ভোর থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় অল্প কিছু যানবাহন অপেক্ষায় রয়েছে। ফেরিগুলো ঘাটে নোঙর করে রাখা হয়েছে। তবে যানবাহনের চাপ নেই খুব বেশি।
আক্কাস নামে এক যাত্রী বলেন, ‘তিনি জরুরি কাজে ঢাকায় যাচ্ছেন। সকালে রাজবাড়ী থেকে রওনা দিয়েছি। ৮টায় ঘাটে এসে জানতে পারি ফেরি চলাচল বন্ধ।’
আরেক যাত্রী সবুজ মিয়া বলেন, ‘কুয়াশার মধ্যে যেন ফেরি চলাচল স্বাভাবিক থাকে, সেই ব্যবস্থা কর্তৃপক্ষের করা উচিত। তা না হলে আরেকটি পদ্মা সেতু করে দিক সরকার। ঘাটে এসে মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। কয়েক দিন আগেও ছয় ঘণ্টা আটকে ছিলাম।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশা বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫০ শতকের একটি জলাশয় ভরাট করে প্লট আকারে বিক্রির অভিযোগ উঠেছে। এরই মধ্যে মাটি ফেলে জলাশয়ের অর্ধেকের বেশি অংশ ভরাট করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাহমুদ আলী নামের এক ব্যক্তি মাছ চাষের জন্য ইজারা নিয়ে ওই জমি প্লট আকারে বিক্রি করছেন।
৩ ঘণ্টা আগে
ওমানে গাড়ির ভেতরে মারা যাওয়া চার সন্তানের করুণ পরিণতি সম্পর্কে এখনো জানেন না তাঁদের মা খাদিজা বেগম। বয়সের ভার ও রোগে এমনিতেই বেশ কাবু তিনি। স্বামীহীন সংসারের ঘানি টানতে টানতে ক্লান্তও। মারা যাওয়া চার ছেলেসহ পাঁচ ছেলেকে ছোট রেখেই মারা যান তাঁদের বাবা জামাল উদ্দিন।
৩ ঘণ্টা আগে
প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনভূমি রয়েছে মৌলভীবাজার জেলায়। এই বনভূমি দেখভালের জন্য শত বছর ধরে স্থানীয় বাসিন্দারা থাকছে। আইনে রয়েছে, বনের ভেতরে পাকা স্থাপনা বা ঘর তৈরি করা যাবে না। তবে কয়েক বছর ধরে সেই আইন উপেক্ষা করে অবৈধভাবে পাকা ঘর তৈরি করছে অনেকে।
৩ ঘণ্টা আগে
নওগাঁ জেলা ধান-চাল উৎপাদনে বরাবরই সমৃদ্ধ। বর্তমানে এ জেলায় চলছে বোরো ধান কাটার মৌসুম। এরই মধ্যে বেশির ভাগই ধান ঘরে তুলেছেন কৃষক। হাট-বাজারে রয়েছে পর্যাপ্ত ধানের সরবরাহ। বোরোর এই ভরা মৌসুমে স্বাভাবিকভাবে চালের দাম নিম্নমুখী হওয়ার কথা থাকলেও নওগাঁর বাজারে বিপরীত চিত্র মিলেছে।
৪ ঘণ্টা আগে