
প্রতারণা ও অর্থ আত্মসাতের এক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল। এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির দুই দিনের মাথায় আজ বুধবার সকালে তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
বাদীর সঙ্গে আপসের শর্তে আদালত তাঁকে জামিন দেন বলে বাদীর আইনজীবী সাদেকুর রহমান তমাল জানান। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বাদীর পাওনা টাকা রাসেল পরিশোধ করবেন—মর্মে আদালত জামিন দিয়েছেন। বাদীও আদালতে উপস্থিত ছিলেন।’
তানভীর হোসেন নামে এক ব্যক্তির করা মামলায় এর আগে সমন পেয়েও আদালতে হাজির হননি ইভ্যালির এমডি রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তাঁর স্ত্রী শামীমা নাসরিন।
কিন্তু সমন পেয়েও তাঁরা আদালতে হাজির না হওয়ায় গত সোমবার তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আজ রাসেল আদালতে হাজির হলেও তাঁর স্ত্রী ছিলেন না।
মামলার অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, বিজ্ঞাপন দেখে একটি মোটরসাইকেল কেনার জন্য ২০২১ সালের ১৩ মার্চ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ইভ্যালিকে ২ লাখ ৪৫ হাজার টাকা পরিশোধ করেন মামলার বাদী তানভীর হোসেন। নির্দিষ্ট ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও আসামিরা তা সরবরাহ করতে ব্যর্থ হন।
এরপর ১৩ সেপ্টেম্বর ইভ্যালি পণ্যের সমমূল্যের একটা চেক প্রদান করেন। এরপর চেকটি নগদায়নের জন্য একাধিক ব্যাংকে জমা দিলে তা ডিজঅনার হয়।
গত বছরের ২২ অক্টোবর টাকা চেয়ে ইভ্যালিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। পরবর্তী সময় কোনো পদক্ষেপ গ্রহণ না করায় শামীমা নাসরিন ও মো. রাসেলের বিরুদ্ধে বাদী মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট বাদী যখন নিউমার্কেট এলাকায় ছিলেন, তখন আওয়ামী লীগের সশস্ত্র কর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং গুলি ছোড়ে। শিক্ষার্থীরা গলিতে লুকানোর চেষ্টা করলে সাংবাদিকেরা তাঁদের মারধর করেন এবং আওয়ামী লীগের নেতাদের হাতে তুলে দেন।
৩৬ মিনিট আগে
নেত্রকোনার আটপাড়া উপজেলায় মাদক সেবনরত অবস্থায় দুজনকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) বসিয়ে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মতিঝিল থানা-পুলিশকে জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর শান্তিবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় সেকান্দার আলী (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় তাঁর স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
২ ঘণ্টা আগে