নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৫ হাজার ১৪৫। আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ১১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। ১১২ জনের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে সদর উপজেলায় ১৯, রায়পুরায় ২, বেলাবতে ৪, মনোহরদীতে ১ ও শিবপুরে ৭ জন। নমুনা সংখ্যা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৫ শতাংশ।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৩ হাজার ৯০, শিবপুরে ৪৬০, পলাশে ৮১৪, মনোহরদীতে ২৬৮, বেলাবতে ২৩৭ ও রায়পুরা উপজেলায় ২৭৪ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩২ হাজার ১১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬২০। এর মধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৪৭ ও হোম আইসোলেশনে রয়েছেন ৫৭৩ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৩, পলাশের ৬, বেলাবর ৭, রায়পুরার ৮, মনোহরদীর ৪ ও শিবপুরে ৭ জন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে