ঢাকার ধামরাইয়ে পর্নোগ্রাফি ও নারী নির্যাতন-সংক্রান্ত মামলার আসামি গ্রেপ্তারে গেলে পুলিশের ওপর দুই দফা হামলা করা হয়েছে। এ ঘটনায় এক যুবদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পলাতকসহ ১৫-১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ও দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা জেলার ধামরাই পৌরসভার পাঠানটোলা এলাকায় হামলার ঘটনা ঘটে। দুই দফা হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন মো. আইয়ুব আলী, শামীম আল মামুন, মো. কাশেম হোসেন ও আব্দুস সামাদ।
গ্রেপ্তারকৃতরা হলেন সৈয়দ ইউসুফ আলী প্রান্ত (৩০) ও নাইম ইসলাম (৪০)। তাঁরা দুজনই ধামরাইয়ের পাঠানটোলা এলাকার বাসিন্দা। নাইম ইসলাম ধামরাই উপজেলা যুবদলের সদস্য। তিনি ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের অনুসারী হিসেবে পরিচিত। মামলার অপর আসামিরা হলেন আনিকা রায়হান সূচনা (২৯), রায়হানসহ (২৪) অজ্ঞাতপরিচয় ১০-১৫ জন।
পুলিশ জানায়, গতকাল বুধবার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ধামরাই থানায় একটি মামলা করা হয়। ওই মামলার দুই আসামি সৈয়দ ইউসুফ আলী প্রান্ত ও তাঁর স্ত্রী আনিকা রায়হান সূচনাকে গ্রেপ্তার করতে অভিযানে যায় থানা-পুলিশ। এ সময় আসামিরা দেশীয় অস্ত্রসহ হুমকি দেন ও তাদের বাধা দেন। একপর্যায়ে পুলিশের ওপর হামলা করে তাদের মারধর করা হয়। এতে পুলিশ সদস্য আইয়ুব আলী ও শামীম আল মামুন আহত হন। পরে খবর পেয়ে আরও কিছু পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তাঁদের ওপরও হামলার ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্য মো. কাশেম হোসেন ও আব্দুস সামাদ জখম হন। একপর্যায়ে দুজন আসামিকে গ্রেপ্তার করে থানার দিকে রওনা হলে আসামিদের সহযোগীরা পুলিশের পিকআপের গতিরোধ করে। তারা পুলিশ সদস্য মো. আইয়ুব আলীর পোশাক ছিঁড়ে ফেলে। আহত পুলিশ সদস্যদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে পেনাল কোডের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

কিশোরগঞ্জে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে। জানা গেছে, এক ব্যক্তিকে সুবিধা দিতে কয়েক ঘণ্টা ধরে বন্ধ রাখা হয় পুরো একটি এলাকার বিদ্যুৎ সরবরাহ। এই সময়ে বসানো হয় ওই ব্যক্তির বাড়িসংলগ্ন এলাকায় নতুন বৈদ্যুতিক খুঁটি। আর এ বাবদ লেনদেন হয় ১ লাখ ২০ হাজার ট
১ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে এক শিশুর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষার উচ্চবিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার্থী শাহিদ আহমদ। ২১ এপ্রিল থেকে তার এসএসসি পরীক্ষা শুরু। তবে অস্বাভাবিক লোডশেডিংয়ের কারণে পরীক্ষার শেষ সময়ের প্রস্তুতিতে চরম ব্যাঘাত ঘটছে। ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। তাই বাধ্য হয়ে টর্চলাইট জ্বালিয়ে লেখাপড়া করছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মোহাম্মদপুর-বছিলা সড়কের ফুটপাতের চাঁদা তোলার নিয়ন্ত্রণ নেওয়ার দ্বন্দ্ব থেকে কিশোর গ্যাংয়ের দলনেতা ইমন হোসেন ওরফে অ্যালেক্স ইমন খুনের ঘটনায় করা মামলায় ছয় আসামিকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এই নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে