কৃষিপ্রধান দেশ হলেও বাংলাদেশের কৃষকেরাই এ দেশে সবচেয়ে অবহেলিত। বর্তমান বাজার ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীদের প্রভাবের কারণে কৃষকেরা কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হন। অথচ ভোক্তাদের পণ্যটি খুচরা বাজার থেকে কয়েকগুণ বেশি দামে কিনতে হয়। কয়েক হাত ঘোরার ফলে অনেকটা সময় ব্যয় হয়। এ সময়ে পণ্য তাজা রাখতে গিয়ে প্রচুর রাসায়নিক ব্যবহার হয়, যা শরীরের জন্য ক্ষতিকর। ভোক্তার জন্য নিরাপদ খাদ্য ও কৃষকের জন্য পণ্যের সঠিক মূল্য প্রাপ্তি নিশ্চিতে কৃষকের বাজার একটি সময়োপযোগী উদ্যোগ।
আজ শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ডের টিকাটুলিতে ‘কৃষকের বাজার’ উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
নেদারল্যান্ডস সরকারের সহায়তায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং ওয়ার্ক ফর অ্যা বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে কৃষকের বাজার কার্যক্রম শুরু হলো।
টিকাটুলিতে প্রতি শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাভারের তেঁতুলঝোরা থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যাচাই করা ১০ জন নিরাপদ খাদ্য উৎপাদনকারী চাষি তাঁদের সবজি এবং ফলমূল বিক্রি করবেন।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ঢাকা ফুড সিস্টেম প্রজেক্টের ফুড সিস্টেম পলিসি ইকোনমিস্ট পেদ্রো আন্দ্রেস গার্জন ডেলভো অনুষ্ঠানে বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনা করছে। কৃষকের বাজার কার্যক্রমের উদ্দেশ্য হলো, ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং কৃষকদের জীবনমান উন্নয়ন। ঢাকা মহানগরে ১৬টি কৃষকের বাজার স্থাপিত হচ্ছে। টিকাটুলির কৃষকের বাজারে ১০ জন কৃষক তাদের উৎপাদিত নিরাপদ সবজি বিক্রি করবেন। বাজারটি এলাকাবাসীর কাছে গ্রহণযোগ্য রাখতে হলে নিরাপদ খাদ্যের সহজপ্রাপ্যতা নিশ্চিত করা আবশ্যক।’
কৃষকের বাজার উদ্বোধন করেন আয়োজনের প্রধান অতিথি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোকন উদ্দিন আহমেদ। ডাব্লিউবিবি ট্রাস্টের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার জিয়াউর রহমানের সঞ্চালনায় আয়োজনে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয়, সাভার উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন ভূঁইয়া, ডাব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী প্রমুখ।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে