
বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
আজ বিকেলে ইনামে হামীমকে আদালতে হাজির করে গুলশান থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই শেখ সাইফুল ইসলাম আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল রোববার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে গুলশানের ৮৬ নম্বর রোডে বিএনপি কার্যালয়ের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ইনামে হামীমকে আটক করে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে জিজ্ঞাসাবাদ করে। তাঁর কথাবার্তায় অসংলগ্নতা পাওয়ায় তল্লাশি চালিয়ে তিনটি এনআইডি কার্ড ও পাঁচটি ভিন্ন ভিন্ন ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়। এ ঘটনায় গুলশান থানায় প্রতারণা ও জাল-জালিয়াতির মামলা করা হয়।
রিমান্ড আবেদন শুনানির সময় আদালত আসামির কাছে একাধিক এনআইডি কার্ড রাখার কারণ জানতে চাইলে ইনামে হামীম বলেন, ‘একটি আমার আসল এনআইডি কার্ড আর অন্য দুটি গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে যাওয়ার উদ্দেশ্যে তৈরি করেছিলাম। এ ছাড়া তারেক রহমানকে দেখার জন্য আমি কার্যালয়ের সামনে গিয়েছিলাম।’
আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এর বিরোধিতা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, তারেক রহমানকে দেখার ইচ্ছা থাকলে গভীর রাতে এনআইডি কার্ড ও চেক বই নিয়ে ঘোরাফেরা করবেন কেন? তাঁকে রিমান্ডে নিলে প্রকৃত তথ্য উদ্ধার হবে।
রিমান্ড আবেদনে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত হওয়ার উদ্দেশ্যে আসামি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। নিজের ছবি ব্যবহার করে তিনটি ভিন্ন এনআইডি কার্ড বহন করা গুরুতর অপরাধ। মামলার মূল রহস্য উদ্ঘাটনে তাঁকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৪০ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪৩ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে