
ইউটিউবার মো. সাব্বির সরকার নিখোঁজের অভিযোগ তুলে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেখা যায়। তিনি গুম হয়েছেন কি-না, সে প্রশ্নও তোলেন কেউ কেউ। তবে পুলিশ বলছে, মো. সাব্বিরকে গত ৪ এপ্রিল গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা বনানী থানার একটি মামলায় তাঁকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান আজ মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, রাষ্ট্রবিরোধী বক্তব্য ও গুজব ছড়ানোর সুনির্দিষ্ট অভিযোগে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে গত ৪ এপ্রিল সন্ত্রাসবিরোধী আইনে বনানী থানায় মামলা হয়। পরে তাঁকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৫ এপ্রিল রিমান্ড শেষে সাব্বিরকে কারাগারে পাঠানো হয়। তিনি এখন গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন।
পরিদর্শক বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাব্বিরের নিখোঁজের গুজব ছড়িয়ে পড়ে। তাঁর বিরুদ্ধে থাকা মামলাটির সর্বশেষ গত মে মাসে শুনানি হয়েছে। সাব্বিরকে গ্রেপ্তারের পর তাঁর পরিবারকে জানানো হয়। বনানী থানায় রিমান্ডে থাকা অবস্থায় তাঁর এক আত্মীয় এসেছিলেন সাব্বিরের সঙ্গে দেখা করতে।
পুলিশ জানায়, সাব্বির সরকার ঢাকার ডেমরা এলাকায় থাকতেন। তাঁর বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলায়। তিনি উত্তর ঘটিয়ার হেলাল সরকারের ছেলে। সাঘাটায় তাঁর বাবার লেপ-তোশকের দোকান রয়েছে। তাঁর শ্বশুর সাতক্ষীরায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ৩ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে সাব্বির রাষ্ট্রবিরোধী ও দেশকে অস্থিতিশীল করার জন্য বিভ্রান্তিকর তথ্য ও গুজব প্রচার করে আসছেন। ধারণা করা হচ্ছে, ইউটিউবে অর্থ উপার্জন করতেই এসব বিতর্কিত কনটেন্ট তৈরি করতেন তিনি।

মা, মেয়ে ও নাতিকে সঙ্গে নিয়ে কর্মস্থল গাজীপুরের হোতাপাড়ার বাসায় ফিরছিলেন মোফাজ্জল হোসেন লেবুর (৫৫)। তাঁদের সঙ্গে কিছুদিন সময় কাটাবেন, এমনই ছিল পরিকল্পনা। কিন্তু সেই বাসায় আর ফেরা হলো না তাঁদের। পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা, মেয়ে ও নাতিসহ প্রাণ হারালেন মোফাজ্জল।
৫ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বার থানার কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৬ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে এক কিশোরকে মাদক সেবনের অভিযোগে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য ১৫ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় দেওয়া হয়।
৩০ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সীমান্ত ঘেঁষে বয়ে চলা করতোয়া নদীর বালুচরে রূপের পসরা সাজিয়েছে এই কাশবন। সবুজ রূপসী প্রকৃতির বুকে শুভ্রতার এই রাজত্ব দেখতে প্রতিদিন বিকেলে সেখানে জমায়েত হচ্ছেন শত শত অনুরাগী। কেউ পরিবার-পরিজন নিয়ে, কেউবা প্রিয়জনের হাত ধরে, আবার কেউ বন্ধুদের আড্ডায় মেতে ওঠ
৩৪ মিনিট আগে
রাড্ডা-কাণ্ডের দায় শুধু একজন নারী সংসদ সদস্যের ওপরে নয়, এর দায় প্রধানমন্ত্রীকে বহন করতে হবে। আপনাদের দলীয় ফোরামকে নিয়ন্ত্রণ করুন। গণভোটের গণরায় কার্যকর করুন। তেল, গ্যাস, বিদ্যুৎসহ জনগণের সমস্যা সমাধানের জন্য জনগণের জবাবদিহিমূলক ব্যবস্থা করুন।
৩৫ মিনিট আগে