
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। অভিযোগপত্রভুক্ত দুই আসামি হলেন সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তার।
আজ রোববার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
অভিযোগপত্রে আসামি সোহেল রানার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা ও দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। স্বপ্না আক্তারের বিরুদ্ধে তাঁর স্বামীকে বিভিন্ন অপকর্মে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, আসামি সোহেল রানার বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের পর শ্বাস রোধ করে হত্যা এবং পরে লাশ গুম করার জন্য গলা কেটে দুই ভাগ করা, যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করা ও দুই হাত কাঁধের কাছ থেকে আংশিক বিচ্ছিন্ন করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে তাঁর স্বামীর এসব কাজে সহযোগিতা করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামতের ফরেনসিক রিপোর্ট, ডিএনএ পরীক্ষা এবং লাশের সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন থেকে প্রমাণ হয় শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
এদিকে আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই মামলার বিচার সাত দিনের মধ্যেই সম্পন্ন করে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
গত মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে পল্লবীর একটি বাসা থেকে আট বছরের এক শিশুর মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। কিছুক্ষণ পর রঙের বালতি থেকে মাথা উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের সময় স্বপ্না আক্তার উপস্থিত ছিলেন। তিনি স্বীকার করেন, তাঁর স্বামী সোহেল রানা শিশুটিকে বাথরুমে আটকে ধর্ষণ করার পর মেরে ফেলেন। পরে লাশ গোপন করার জন্য ধারালো ছুরি দিয়ে গলা কেটে ফেলেন, কাঁধ থেকে দুই হাত বিচ্ছিন্ন করেন।
বিষয়টি টের পেয়ে শিশুটির বাবা পুলিশে খবর দেন এবং স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে সোহেলকে আটক করে পুলিশ।
গত বুধবার (২০ মে) ভোরে শিশুটির বাবা পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, যে বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়, তার পাশেই বাদীর বাসা। গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শিশুটিকে বাসা থেকে ডেকে পাশের বাসায় নিয়ে আটকে রাখে। এরপর তাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়।

নেত্রকোনার মোহনগঞ্জে খালের পানিতে ডুবে মো. আলী (১১) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পানুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে জেলেদের জালে তার মরদেহ উঠে আসে। নিহত আলী পানুর গ্রামের আশিকুলের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী
৪ মিনিট আগে
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল মিয়া (৩০) নামে এক আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনায় আল আমিন (২৮) নামে অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
৮ মিনিট আগে
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে।
২৬ মিনিট আগে
ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেহেরাব হোসাইন নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মেহেরাব বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স...
২৮ মিনিট আগে