
রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসা থেকে চাঁদা আদায়ের ঘটনায় গ্রেপ্তার জানে আলম অপু ওই টাকা থেকে নিজের অংশ দিয়ে কিনেছেন ৩ লাখ টাকার বেশি মূল্যের একটি মোটরসাইকেল। গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকার একটি বাসা থেকে মোটরসাইকেলটি জব্দ করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের দাবি, চাঁদার টাকা ভাগ করে নেওয়ার পর অপু ওই মোটরসাইকেলটি কেনেন। ইয়ামাহা ব্র্যান্ডের এফজেড-এক্স মডেলের মোটরসাইকেলটির বাজারমূল্য তিন লাখ টাকার বেশি।
অপুকে গতকাল শুক্রবার সকালে রাজধানীর গোপীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবির একটি দল। সেদিন বিকেলে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তালেবুর রহমান বলেন, গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন অপু ও তাঁর সহযোগীরা। ১৭ জুলাই ওই বাসায় গিয়ে ভয়ভীতি দেখিয়ে শাম্মীর স্বামীর কাছ থেকে ১০ লাখ টাকা আদায় করে তারা। বাকি ৪০ লাখ টাকা নিতে ১৯ জুলাই আবারও বাসায় গেলে ব্যর্থ হয়ে ফিরে আসে। এরপর ২৬ জুলাই আবারও দলবল নিয়ে গেলে ভুক্তভোগীরা পুলিশে খবর দেন।
সেই ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করলেও অপু পালিয়ে যায়। অবশেষে তাঁকে গোপীবাগ থেকে পাঠাও মোটরসাইকেলে করে পালানোর সময় গ্রেপ্তার করে ডিবি। অপু এ ঘটনায় হওয়া মামলার ২ নম্বর আসামি।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারের পর অপুকে ডিবি কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে চাঁদাবাজির টাকায় কেনা মোটরসাইকেলটি জব্দ করা হয়।
চাঁদাবাজির পুরো ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে অপু ও রিয়াদকে টাকা নেওয়ার সময় দেখা যায়। ডিবি বলছে, ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে