Ajker Patrika

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: গাজী নজরুলের জামিন দায়রা আদালতেও নাকচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: গাজী নজরুলের জামিন দায়রা আদালতেও নাকচ
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান কবীর এ আদেশ দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুল হক দিদার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গত ৭ ও ১১ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগেও কয়েকবার গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নাকচ করেন আদালত। পরে তাঁর আইনজীবীরা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন।

জামিন শুনানিতে গাজী নজরুল ইসলামের আইনজীবীরা আদালতকে বলেন, বাদী ও আসামিপক্ষের মধ্যে ইতিমধ্যে আপস হয়েছে। গাজী নজরুল ইসলামকে জামিন দিলে বাদীর আপত্তি নেই। তবে শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।

এ মামলায় গাজী নজরুল ইসলামকে দুই দফায় আট দিন রিমান্ডে নেওয়ার পর গত ২৮ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়। তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গত ২২ সেপ্টেম্বর এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। পরে ৩০ সেপ্টেম্বর বাদীর সঙ্গে আপসের কথা জানিয়ে ঢাকার সিএমএম আদালত তাঁকে জামিন দেন।

এ মামলায় মরিয়মের মামা ওবায়দুর রহমানও আসামি। গত ২২ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

এর আগে ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত