
কপালে টিপ পরার কারণে রাস্তায় তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দারের হেনস্তার ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ সোমবার (৪ এপ্রিল) বিকেল ৫টায় ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে অভিযোগ দায়েরের ৩৫ ঘণ্টা পর হেনস্তাকারী অভিযুক্ত পুলিশ সদস্যকে চিহ্নিত করে ঢাকা মহানগর পুলিশের শেরেবাংলা নগর থানা-পুলিশ।
হেনস্তাকারী অভিযুক্ত পুলিশ সদস্যের নাম নাজমুল তারেক। তিনি কনস্টেবল পদে প্রোটেকশন বিভাগের দায়িত্ব পালন করছিলেন। ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন মার্কেটে দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নাজমুলকে শনাক্ত করা হয়। আজ সোমবার সকালেই তাঁকে হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের কর্মকর্তারা।
এর আগে গত শনিবার তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার পুলিশের পোশাক পরা এক ব্যক্তির বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক বাসা থেকে রিকশাযোগে ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে নামেন। সেখান থেকে হেঁটে তিনি কর্মস্থল তেজগাঁও কলেজের দিকে যাচ্ছিলেন। তখন সেজান পয়েন্টের সামনে একজন পুলিশের পোশাকপরিহিত ব্যক্তি মোটরবাইকের ওপর বসে ছিলেন। বাইকের নম্বর ১৩৩৯৭০। পাশ দিয়ে যাওয়ার সময় তাঁর কপালে টিপ পরা নিয়ে ওই ব্যক্তি কটূক্তি করেন। অকথ্য ভাষায় গালিগালাজও করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, লতা সমাদ্দার পেছন ফিরে গিয়ে এমন আচরণের প্রতিবাদ করায় ওই পুলিশ সদস্য আবারও গালিগালাজ করেন। পরে মোটরসাইকেল চালু করে তাঁর গায়ের ওপর চালিয়ে দিয়ে প্রাণনাশের চেষ্টা করেন। এ সময় তিনি সরে গেলেও শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হন।
টিপ-কাণ্ড সম্পর্কিত পড়ুন:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
১ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
১ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
১ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
২ ঘণ্টা আগে