রাজধানীর ফার্মগেট এলাকায় কপালে টিপ পরা নিয়ে পুলিশ সদস্য কর্তৃক এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করার ঘটনায় গত কয়েক দিন ধরেই উত্তাল রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এমনকি বিষয়টি জাতীয় সংসদ পর্যন্ত গড়িয়েছে। এ নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। এ ছাড়া সাংবাদিক, নারী নেত্রী, সুশীল সমাজের অনেকেই নিজেদের টিপ পরা ছবি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট করে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। এবার এই তালিকায় যুক্ত হলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার রাতে শিক্ষামন্ত্রী তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে টিপ পরিহিত সাতটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন ‘আমি মানুষ, আমি মুসলমান, আমি বাঙালি, আমি নারী।’
শিক্ষামন্ত্রীর পোস্টে ভেরিফাইড ফেসবুক আইডি থেকে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাষাবিদ সৌমিত্র শেখর। তিনি লিখেছেন, ‘এভাবেই প্রতিবাদ হোক, তীক্ষ্ণতর হোক আমাদের ভাষা। এভাবেই এগিয়ে আসুক মুক্তিযুদ্ধ স্নাত বাঙালির আশা।’
এর আগে গত শনিবার সকালে রাজধানীর ফার্মগেটের সেজান পয়েন্ট বিল্ডিংয়ের সামনে তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার বাসা থেকে কলেজের দিকে যাচ্ছিলেন। এ সময় তাঁর কপালে টিপ পরা ছিল। রাস্তায় তা দেখেই ক্ষেপে যান পুলিশের এক সদস্য। এ সময় তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। প্রতিবাদ করলে ওই শিক্ষিকার ওপর মোটরসাইকেল তুলে দেওয়ারও চেষ্টা করেন ওই পুলিশ সদস্য।

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা সালাউদ্দিন (৪০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে।
২২ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনা প্রতিরোধে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে সমন্বয় করে বহির্নোঙরে নজরদারি বাড়ানো, অনুমোদিত ওয়াচম্যান নিয়োগ নিশ্চিত করা...
২৬ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রী হলের ক্যানটিনে কোনো পুরুষ কর্মী কাজ করতে পারবেন না মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের বাথরুমে গোপনে ভিডিও করা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত একাধিকবার অনুষ্ঠিত সভায়...
১ ঘণ্টা আগে
ফটিকছড়ি আসনের এমপি সরোয়ার আলমগীরের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়া এবং জামায়াত প্রার্থীর করা একটি মামলার সমালোচনা করায় গত সোমবার উপজেলা ভূমি অফিসের সামনে বাদী ইমাম হোসেনের ওপর হামলা চালানো হয়। পরে তাঁকে জোরপূর্বক উপজেলা জামায়াতের কার্যালয়ে নিয়ে গিয়ে মারধর ও হত্যাচেষ্টা....
২ ঘণ্টা আগে