টিপ পরার কারণে লতা সমাদ্দারকে পুলিশের পোশাক পরা ব্যক্তির হয়রানির ঘটনা উদ্বেগজনক বলে উল্লেখ করেছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে হয়রানিকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এই দাবি করা হয়। মানববন্ধনে বাংলাদেশ নারী প্রগতি সংঘের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে নারী প্রগতি সংঘের সদস্যরা বলেন, গত শনিবার তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক ড. লতা সমাদ্দারকে টিপ পরার কারণে পুলিশের পোশাক পরা একজন মধ্যবয়সী ব্যক্তির হয়রানির ঘটনাটি খুবই উদ্বেগজনক। তাঁরা বাংলাদেশের নারী সমাজের পক্ষ থেকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং হয়রানিকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বক্তারা বলেন, নারীদের স্বাভাবিক চলাফেরা বিঘ্নিত করতে ধর্ম ব্যবসায়ী ও সাম্প্রদায়িক গোষ্ঠী দীর্ঘদিন ধরেই বিভিন্নভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই গোষ্ঠী প্রায়ই নারীর পোশাক নিয়ে জনসমক্ষে আপত্তিকর আচরণ করছে এবং তাদের বিরুদ্ধে সহিংস ও যৌন আক্রমণ চালাচ্ছে। আমরা মনে করি, উল্লিখিত হয়রানিকারী পুলিশ বাহিনীতে ওই গোষ্ঠীরই প্রতিনিধিত্ব করছেন।
অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে বক্তারা বলেন, কোনো নাগরিক বা সরকারি কর্মকর্তা বা কর্মচারী কর্তৃক মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধান লঙ্ঘনের কোনো ঘটনা যাতে আর না ঘটতে পারে, তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্যও আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
১ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
১ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
১ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
২ ঘণ্টা আগে