
ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় যুব কাউন্সিলের সাবেক সভাপতি মাসুদ আলম ও তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এই নির্দেশ দেন বলে জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনে বলেন, মাসুদ আলম সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেলের ঘনিষ্ঠ সহযোগী। এই সুযোগ নিয়ে তিনি ও তাঁর স্ত্রী বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
আবেদনে বলা হয়, অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন। এ কারণে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেওয়া একান্ত প্রয়োজন।

হাসপাতালের পাশে পুকুর। তবে তাতে নামার সুযোগ নেই। কারণ, এর পাশেই ফেলা মেডিকেল বর্জ্য (চিকিৎসাবর্জ্য)। আর এতে দূষিত হচ্ছে পানি। একই সঙ্গে দুর্গন্ধও ছড়াচ্ছে। এতে ভুগছে হাসপাতালের স্টাফ কোয়ার্টারসহ আশপাশের বাসিন্দারা। বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সৃষ্ট দূষণে স্বাস্থ্যঝুঁকিতেও রয়েছে তারা।
৬ ঘণ্টা আগে
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমকে ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলের একটি মামলায় আসামি করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলাটিতে তাঁকে ৩ নম্বর আসামি করা হয়।
৬ ঘণ্টা আগে
যমুনার তীরঘেঁষা চৌহালী উপজেলার চর সলিমাবাদে বিকেলের আকাশ তখন মেঘলা। সামনে যমুনা নদী। একের পর এক ঢেউয়ের শব্দ। আর নদীর কাছেই মাটির চুলায় হাঁড়ি বসিয়ে রান্নায় ব্যস্ত ৬০ বছর বয়সী সাবিয়া বেগম। নদীর দিকে তাকাতেইা তাঁর চোখে পড়ে শুধু ভয়, স্মৃতি আর হারানোর গল্প।
৬ ঘণ্টা আগে
যশোরে জেলা যুবলীগের ব্যানারে মিছিল হয়েছে। রোববার বিকেলে শহরতলী ধর্মতলা থেকে বের হওয়া এই ঝটিকা মিছিলে পুলিশ ধাওয়া দিলে তা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে মিছিলে অংশ নোওয়ার অভিযোগে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ১০ জনকে আটক করে।
৮ ঘণ্টা আগে