
ইউনাইটেড কলেজ অব বাংলাদেশ (ইউসিবি) নামের একটি ফেসবুক গ্রুপের উসকানিতে সংঘর্ষ হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা এর সঙ্গে জড়িত নন এবং আগামীতে ঝামেলায় না জড়ানোর অনুরোধ করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের ডাকা এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষার্থীরা।
এ সময় কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী লিখন ইসলাম বলেন, ‘তৃতীয় পক্ষের উসকানিতে মূলত এ সংঘর্ষের সৃষ্টি হয়েছে। এর সঙ্গে সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থীরা জড়িত নন। আমাদের নাম ব্যবহার করে তারা হামলা করে।’
লিখন ইসলাম আরও বলেন, গত ২৪ নভেম্বর আমাদের কলেজে পরীক্ষা চলাকালীন কিছুসংখ্যক অন্যান্য কলেজের শিক্ষার্থীরা আমাদের কলেজে হামলা করে। এতে নারী শিক্ষার্থীসহ অনেকে আহত হয় এবং কলেজের মধ্যে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়। আমরা আমাদের কলেজে হামলার প্রতিবাদে গত সোমবার আমাদের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করি। কিন্তু এই বিক্ষোভ মিছিল চলাকালীন আমাদের মাঝে তৃতীয় কোনো পক্ষ ঢুকে শিক্ষার্থীদের উসকে দিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে নিয়ে যায় ও মোল্লা কলেজে গিয়ে হামলা করে। আমরা জানিয়ে দিতে চাই, এ হামলার সাথে সোহরাওয়ার্দী কলেজের কোনো সাধারণ শিক্ষার্থী জড়িত নন।
তৃতীয় পক্ষের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফাহিম ইসলাম বলেন, ইউনাইটেড কলেজ অব বাংলাদেশ (ইউসিবি) নামে একটি সংগঠন তৃতীয় পক্ষ হিসেবে কাজ করে আসছে। মোল্লা কলেজের সাথে আমাদের ব্যক্তিগত কোনো ঝামেলা নাই। ইউসিবি গ্রুপটি মূলত এ দ্বন্দ্বের সঙ্গে সম্পৃক্ত।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মজিবর রহমান সরওয়ার বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক মেধা, মনন, সংস্কৃতি ও সৃজনশীলতার প্রতিফলন ঘটে তার সাহিত্য ও প্রকাশনার মাধ্যমে। দক্ষিণাঞ্চলে জ্ঞানের আলো ছড়ানোর বাতিঘর সরকারি ব্রজমোহন কলেজ থেকে ‘অনুরণন’ নামে একটি ম্যাগাজিন প্রকাশিত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
৪৪ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে ১১টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
কথায় আছে, ভালোবাসার কোনো জাত, ধর্ম ও সীমানা নেই। সেই ভালোবাসার টানে টাঙ্গাইলের সখীপুরে এসেছেন ডং লিয়াং (৩০) নামে এক চীনা যুবক। অনলাইনে পরিচয়ের পর উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের তরুণী আশিতার (২৫) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
২ ঘণ্টা আগে
শিশুটি বিষয়টি অন্য শিক্ষকদের জানালে তাঁরা ব্যবস্থা না নিয়ে তাকে মারধর ও কাউকে না বলার জন্য ভয় দেখান বলে অভিযোগ রয়েছে। এমনকি বাবা-মাকে জানালে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
২ ঘণ্টা আগে