
‘আমার ভাই চোর–ডাকাত–গুন্ডা যা-ই হোক, তাকে মেরে ফেলবে কেন’–এ প্রশ্ন তুলেছেন গণপিটুনিতে নিহত ইসমাঈল হোসেন বাবু ওরফে কিলার বাবু ওরফে টেরা বাবুর (২৬) বোন রহিমা বেগম। তিনি বলেছেন, ‘দেশে আইন আছে, সেই অনুযায়ী তার বিচার হবে। আমরা আমার ভাই হত্যার বিচার চাই। আমার ভাইকে যারা হত্যা করেছে, তাদের আমার ভাইয়ের স্ত্রী ও দুই সন্তানের ভরণপোষণ দিতে হবে।’
আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসমাঈল হোসেন বাবুর মৃত্যু হয়। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর লালবাগ শহীদনগর লোহার ব্রিজ এলাকায় গণপিটুনির শিকার হন তিনি।
এ ঘটনায় লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, ‘আজিমপুর সেনাবাহিনীর ক্যাম্পের সদস্যদের মাধ্যমে খবর পেয়ে ঢাকা মেডিকেল থেকে তার মরদেহ পেয়েছি। সেনাবাহিনীর কাছে পাওয়া তথ্য অনুযায়ী, গতকাল রাত ৩টার দিকে তাদের কাছে তথ্য আসে, শহীদনগর লোহার ব্রিজ এলাকায় একটি গণপিটুনির ঘটনা রয়েছে।
‘খবর পেয়ে তারা সেখানে গিয়ে বাবুকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাবুকে ক্যাম্পে নেওয়া হয়। ক্যাম্পে নেওয়ার পরে ভোররাতের দিকে সে আবার অসুস্থ বোধ করে। তখন আবার তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানে নেওয়ার পর সকালে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।’
ওসি জানান, নিহত ব্যক্তি এলাকায় কিলার বাবু ওরফে টেরা বাবু নামে পরিচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে লালবাগ থানায় মাদকসংশ্লিষ্ট অভিযোগসহ ৮–১০টি মামলা রয়েছে।
আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাবুর স্বজনেরা ঢামেক হাসপাতালের মর্গে মরদেহ শনাক্ত করেন।
এ সময় তাঁর বোন রহিমা বেগম আজকের পত্রিকাকে জানান, তাঁদের বাবার নাম রসুল সরদার। বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার চড়জাগলি গ্রামে। লালবাগে শহীদনগর ৪ নম্বর গলিতে স্ত্রী রহিমা আক্তার আর ১১ মাসের জমজ সন্তানকে নিয়ে থাকতেন বাবু। ব্যাটারিচালিত রিকশা চালাতেন তিনি।
রহিমা বেগম বলেন, ‘সেনাবাহিনীর মাধ্যমে জানতে পারি, বাবুকে গণধোলাই দিয়ে মেরে ফেলেছে। মরদেহ ঢাকা মেডিকেলে আছে। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে হাসপাতালে এসে ভাইয়ের মরদেহ দেখতে পাই। তাকে কারা মারধর করেছে, তা জানা নেই।
‘আমার ভাই চোর–ডাকাত–গুন্ডা যা-ই হোক, তাকে মেরে ফেলবে কেন? দেশে আইন আছে, সেই অনুযায়ী তার বিচার হবে। আমরা আমার ভাই হত্যার বিচার চাই। আমার ভাইকে যারা হত্যা করেছে, তাদের আমার ভাইয়ের স্ত্রী ও দুই সন্তানের ভরণপোষণ দিতে হবে।’

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
২ ঘণ্টা আগে