
নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার শরিয়াহভিত্তিক নিকাহ (বিবাহ) কনসালট্যান্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীর জামিন নামঞ্জুর করা হয়েছে। আজ সোমবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে রোববার বিকেলে তাঁকে আদালতে হাজির করে কেরানীগঞ্জ থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। ওই দিন আদালত কাসেমীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং জামিন শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন।
আজ সোমবার শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।
গতকাল রোববার বেলা ৩টার দিকে স্ত্রীর দায়ের করা মামলার ভিত্তিতে ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার এলাকার নিজ বাসা থেকে মুফতি কাসেমীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পরই তাঁকে আদালতে হাজির করা হয়।
এর আগে গত শুক্রবার কাসেমীর সাবেক এক স্ত্রীর পক্ষে তাঁর মামি কেরানীগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এ মামলার পর আটিবাজার এলাকায় অভিযান চালিয়ে মামুনুর রশিদ কাসেমীকে গ্রেপ্তার করা হয়।
মামলায় অভিযোগ করা হয়েছে, মামুনুর রশিদ কাসেমী এক নারীকে বিয়ে করার পর সংসার করেন। পরে তালাক দেন। এরপর আবার বিয়ে করবেন বলে ওই নারীকে ৬ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর কাসেমী তাঁর হেফাজতে রেখে লাগাতার ধর্ষণ করেন এবং পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান।
গ্রেপ্তারের পর কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ জানায়, কাসেমী ৯টি বিয়ে করেছেন। বর্তমানে তাঁর চার বউ আছে।

নেত্রকোনার আটপাড়া উপজেলায় মাদক সেবনরত অবস্থায় দুজনকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) বসিয়ে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
১০ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মতিঝিল থানা-পুলিশকে জানানো হয়েছে।
১৩ মিনিট আগে
রাজধানীর শান্তিবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় সেকান্দার আলী (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় তাঁর স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, সোমবার দুপুরে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্টোরকিপার ফারুক হোসেন প্রায় ৪০ হাজার মেট্রোনিডাজল ট্যাবলেট ও ১৮টি ওজন পরিমাপক যন্ত্র চুরি করে বের করেন। এসব পণ্য তিনি সন্ধ্যার দিকে উপজেলার কলেজপাড়ায় একটি কুরিয়ার সার্ভিসের বুকিং কার্যালয়ে নিয়ে যান।
২ ঘণ্টা আগে