
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল ইসলাম বলেছেন, ‘রাজনৈতিক লকডাউনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। গণপরিবহন চলাচল স্বাভাবিক থাকবে। আমরা এতে আতঙ্কিত না। জনস্বার্থে সবকিছুই স্বাভাবিক রাখা হবে।’
আগামীকাল বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির বিষয়ে জানতে চাইলে আজ বুধবার রাতে আজকের পত্রিকাকে তিনি এসব কথা বলেন।
সাইফুল ইসলাম বলেন, ‘আজ বুধবার পর্যন্ত সারা দেশে ৭ থেকে ১০টি বাসে আগুন দেওয়ার খবর পেয়েছি। আমরা পুলিশকে অনুরোধ করেছি, তারা যেন গণপরিবহনের নিরাপত্তা নিশ্চিত করে। একটি বাসে সাধারণত চালক ও হেলপার থাকে। রাতে তারা গাড়ি থামিয়ে বিশ্রাম নেয়। সেই সময় কেউ যদি গিয়ে আগুন লাগায়, তা খুবই দুঃখজনক ও অন্যায়। রাজনৈতিক উদ্দেশ্যে গণপরিবহনকে ব্যবহার করা উচিত নয়।’
সাইফুল ইসলাম আরও বলেন, ‘এ ধরনের ঘটনায় পরিবহনমালিক-শ্রমিকেরা আতঙ্কিত না। আমরা সাবধানে চলাফেরার জন্য সবাইকে নির্দেশনা দিয়েছি। বাস টার্মিনালে ও সড়কের পাশে—যেখানে পরিবহন পার্কিং করে রাখা হয়েছে–সেখানে পাহারা রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে পুলিশকে বিশেষ ব্যবস্থা রাখার জন্য অনুরোধ করা হয়েছে।’
এদিকে আওয়ামী লীগের ডাকা কর্মসূচির জেরে আজ রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচলে কিছুটা প্রভাব পড়ে। অন্যান্য দিনের চেয়ে এ দিন ঢাকার সড়কগুলোয় ব্যক্তিগত গাড়ির পাশাপাশি গণপরিবহন কিছুটা কম দেখা গেছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, প্রশাসন পরিচালনায় ব্যর্থতা, গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে অক্ষমতা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিএনপি সরকার অল্প সময়েই জনসমর্থন হারাতে শুরু করেছে।
৭ মিনিট আগে
‘ভাই, আমার বাচ্চার জন্য একটু পানি দেন, টাকা দিচ্ছি’—এমন আকুতি শোনা যায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের জিরো লাইনে আটকে থাকা এক ব্যক্তির কণ্ঠে। পাশে থাকা শিশুটি তখন তৃষ্ণায় কাঁদছিল। টানা ৩৮ ঘণ্টার বেশি সময় ধরে সীমান্তে আটকে রয়েছে ১০ জন নারী-পুরুষ ও শিশু।
১২ মিনিট আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বাসটির চালক, হেলপার ও সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) তাঁদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এসবি সুপার ডিলাক্স পরিবহনের চালক ঝন্টু আলী...
২০ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে সংঘর্ষে দুই ওসিসহ একাধিক পুলিশ সদস্য আহত এবং রেলওয়ে থানা ও স্টেশনে ভাঙচুরের ঘটনায় দেড় শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে রেলওয়ে থানা-পুলিশ।
১ ঘণ্টা আগে