
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া উপহারের গরু কোরবানি শেষে এর গোশত গরিব ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার দিন বিকেলে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা উত্তরপাড়া গ্রামে কোরবানি শেষে গরুটির গোশত ৮০০ গরিব ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ন উপস্থিত থেকে গরুর গোশত বিতরণ করেন।
চরকাওনা উত্তরপাড়ার আশপাশের কয়েকটি গ্রামের ৮০০ মানুষের মধ্যে এসব গোশত উপহার হিসেবে বিতরণ করা হয়।
এর আগে উপজেলার চরকাওনা উত্তরপাড়া গ্রামের আবু তাহের ব্যাপারীর ছেলে বুলবুল আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোরবানিতে এই গরু উপহার দেওয়ার জন্য লালন-পালন করেন। বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি এটি নিতে সম্মতি জ্ঞাপন করেন এবং বুলবুলের বাড়িতে কোরবানি শেষে এর গোশত গরিব-দুঃখী মানুষের মধ্যে বিলিয়ে দিতে বলেন।
জানা গেছে, বুলবুল আহমেদ ২০২০ সালে মার্কিন ব্রাহমা জাতের এই ষাঁড় গরু কেনেন। ওই সময় এটি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোরবানি উপলক্ষে উপহার দেবেন বলে মনস্থির করেন। গত আড়াই বছর নিজে ষাঁড়টি লালন-পালন করেন। এটির বর্তমান ওজন হয়েছিল প্রায় ২১ মণ। দাম ৭-৮ লাখ টাকা।
বুলবুল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য গরুটি দীর্ঘ আড়াই বছর ধরে লালন-পালন করেছিলেন। এটি আমার সন্তানের মতো। প্রধানমন্ত্রী এটিকে উপহার হিসেবে গ্রহণ করায় ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনার নির্দেশনা মোতাবেক গরুটি আজ বিকেলে কোরবানি শেষে গরিব মানুষের মধ্যে বিতরণ করেছি।’
এ ব্যাপারে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ুন স্থানীয় সংবাদকর্মীদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুলবুলের ষাঁড়টি উপহার হিসেবে গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আজ কোরবানি শেষে এর মাংস গরিব ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে