
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগদান না করা ও ধানের শীষের পক্ষে কাজ না করায় এক জামায়াত কর্মীর বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং ছয়জনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইহাজারের উচিতপুরা ইউনিয়নের বড়াইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন জামায়াত কর্মী মো. কবির হোসেন, মো. তাজুল ইসলাম, মো. নাজমুল ইসলাম, মুসা মিয়া, সানাউল্লাহ ও মো. ফারুক হোসেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ-২ আসনের জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট আজিজুল হক জানান, আজ সকালে উচিতপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন কবির হোসেনের বাড়িতে গিয়ে জামায়াতে ইসলামী ত্যাগ করে বিএনপিতে যোগদান করে দাঁড়িপাল্লার পরিবর্তে ধানের শীষের পক্ষে কাজ করার কথা বলেন।
আজিজুল হক আরও জানান, আনোয়ার হোসেনের প্রস্তাবে রাজি না হওয়ায় দুপুরে তিনি সন্ত্রাসীদের দ্বারা বাড়িতে হামলা করেন এবং কবির হোসেনের বাড়ির লোকজনকে কুপিয়ে আহত করেন। ৫০ থেকে ৬০ জনের একদল লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িঘরে হামলার পাশাপাশি বোমা হামলা করে ত্রাসের সৃষ্টি করেন।
তবে এ বিষয়ে কথা বলার জন্য আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি। এদিকে এ ঘটনায় বিকেলে জামায়াতের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম।’ এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসাদুর রহমান বলেন, মৌখিকভাবে অভিযোগ পাওয়ামাত্রই ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি পাঠানো হয়। এ বিষয়ে ভুক্তভোগীরা থানায় মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকে সামনে রেখে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে ফেসবুকে ভিডিও বার্তায় সরকারকে কটূক্তির অভিযোগে গাজীপুরের সেই তরুণ সিফাত আব্দুল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠায় পুলিশ।
২৮ মিনিট আগে
আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রে জড়িত থাকার অভিযোগে কক্সবাজার শহর থেকে চীনের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১৯৩৮টি আইফোন, অন্তত ৩০টি ল্যাপটপ এবং পুলিশের ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কিছু বস্তু উদ্ধার করা হয়েছে।
৩৯ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনা উপজেলায় কিশোর গ্যাংয়ের হামলায় দুজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার দশমিনা ইউনিয়নের আরোজবেগী বাজারে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে