Ajker Patrika

পাটুরিয়ায় যানবাহনসহ ডুবে গেছে ফেরি শাহ আমানত

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৩: ২২
পাটুরিয়ায় যানবাহনসহ ডুবে গেছে ফেরি শাহ আমানত

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে মালবোঝাই ১৪টি ট্রাক নিয়ে ডুবে গেছে রো রো ফেরি শাহ আমানত। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ৫ নম্বর ফেরিঘাটে ডুবে যায় ফেরিটি।

বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে শাহ আমানত নামের বড় আকারের ফেরিটি পাটুরিয়ার ৫ নম্বর ঘাট পন্টুনে নোঙর করে। স্বাভাবিকভাবে ফেরি থেকে যানবাহনগুলো আনলোডের সময় আকস্মিক ফেরিটি নদীতে ডুবে যায়। এখনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

ডুবে যাওয়া ফেরি শাহ আমানতআরিচা ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মো. মুজিবুর রহমান আজকের পত্রিকাকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এক পাশে অতিরিক্ত ওজনের কারণে ফেরিটি কাত হয়ে ডুবে গেছে। এখনো পর্যন্ত পাঁচটি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেল শনাক্ত করা গেছে। তিনি বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ হামজা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চৈত্রসংক্রান্তিতে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি

ইরানের বিক্ষোভকারীদের অস্ত্র পাঠিয়েছিলাম, কুর্দিরা মেরে দিয়েছে: ট্রাম্প

সরকারি কর্মচারীদের আন্দোলন ঠেকাতে আইন পাস, ‘অসদাচরণে’ কঠোর শাস্তির বিধান

পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন আর্টেমিস নভোচারীদের ৪০ মিনিট, কী ঘটবে তখন

সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত