
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পদ্মার শাখা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এই ঘটনায় এ পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল এলাকাসংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো নারায়ণগঞ্জের কাশিপুর এলাকার ফারুকের মেয়ে ফাইজা (৬) এবং টঙ্গিবাড়ী উপজেলার মান্দ্রা এলাকার নজরুল ব্যাপারীর মেয়ে শিফা (১৫)।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় হাসাইলচর থেকে হাসাইল বাজারের দিকে যাচ্ছিল ট্রলারটি। এ সময় মাওয়াগামী একটি বালুবাহী বাল্কহেড যাত্রীবাহী ট্রলারের ওপরে উঠে যায়। এতে ডুবে যায় ট্রলারটি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এগিয়ে গিয়ে কিছু যাত্রীকে উদ্ধার করলেও নিখোঁজ হন বেশ কয়েকজন। পরে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন কয়েকজন। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস।
টঙ্গিবাড়ী থানার ওসি রাজীব খান বলেন, বাল্কহেডটি জব্দ করা হয়েছে। তবে এর সঙ্গে থাকা ব্যক্তিরা পালিয়েছেন। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসলাম হোসেন বলেন, এখন পর্যন্ত নিখোঁজের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধারে কাজ করছেন।

গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে।
২২ মিনিট আগে
এজাহারের অভিযোগ অনুযায়ী, দোকানে আইনি কার্যক্রম শুরুর পর খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রেনুর নেতৃত্বে সাজু, বাবলুসহ সাত-আটজন সেখানে জড়ো হন। একপর্যায়ে তাঁরা আভিযানিক দলের সদস্যদের ঘিরে ফেলেন।
১ ঘণ্টা আগে
ইবনে মিজান বলেন, রাতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৫ ঘণ্টা আগে