
মুক্তির সংগ্রাম যতই অগ্রসর হবে জাফরুল্লাহর স্মৃতি ততই উজ্জ্বল হয়ে উঠবে বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ও শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাফরুল্লাহ চৌধুরীর কফিনে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী অসাধারণ মানুষ ছিলেন, আমাদের সমাজের জন্য বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তিনি আগাগোড়া মুক্তিযোদ্ধা ছিলেন, ৭১ সালের মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছেন, তার আগেও মুক্তিযুদ্ধের যেই চেতনা অর্থাৎ সমাজ পরিবর্তনের যেই চেতনা তিনি তা আজীবন ধারণ করতেন। ১৬ ডিসেম্বরের পরে তিনি এতটুকু বুঝেছিলেন যে মুক্তিযুদ্ধ শেষ হয়নি, তাঁর আরও অনেক কাজ আছে। বিশেষ করে দুটি ক্ষেত্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীর কাজ অসাধারণ! একটি হচ্ছে স্বাস্থ্য, আরেকটা হচ্ছে শিক্ষা। স্বাস্থ্য ক্ষেত্রে যে ধারা প্রবর্তন করেছেন, ওষুধনীতি চালু করেছেন, ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। আর শিক্ষা ক্ষেত্রে গণবিশ্ববিদ্যালয় চালু করেছেন।’
সিরাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, ‘আবার যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য, জাফরুল্লাহ চৌধুরীর প্রতিষ্ঠানগুলোতে মেয়েদের অংশগ্রহণ বেশি, তিনি অর্থনৈতিকভাবে নারীদের মুক্তির জন্য যে কাজ করেছেন তার প্রতিফলন তাঁর প্রতিষ্ঠানে আছে। গণস্বাস্থ্য কেন্দ্রের আড়াইহাজার কর্মীর মধ্যে শতকরা ৪০ জন হচ্ছে নারী। আরও বিশেষভাবে উল্লেখযোগ্য তাঁর কোনোটাই ব্যক্তিমালিকানায় প্রতিষ্ঠিত নয়, কোনোটারই মালিক তিনি নিজে নন, মালিক হচ্ছে সমাজ, এই যে সামাজিক মালিকানায় বিশ্বাস, সামাজিক মালিকানায় প্রতিষ্ঠান গড়া; এটি আমাদের দেশে অনন্য দৃষ্টান্ত।’
সিরাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, ‘ডা. জাফরুল্লাহ আমাদের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে রয়েছেন, অনুকরণীয় হয়ে রয়েছেন। আমাদের শক্তির সংগ্রামে জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত আছেন এবং থাকবেন। আমাদের মুক্তির সংগ্রাম যতই অগ্রসর হবে, ততই ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মৃতি উজ্জ্বল হয়ে উঠবে, গৌরবান্বিত হবে। তাঁর মৃত্যুতে যে ক্ষতি হয়েছে সেটি অপূরণীয়, তবে দৃষ্টান্তগুলো অনুকরণীয়। আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।’

চাঁদপুরের মতলব পৌর এলাকায় নিখোঁজের চারদিন পর রিকাবি বেগম (১০৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে পৌরসভার উত্তর বাইশপুর এলাকার ধনাগোদা নদীর পূর্ব পাড়ের একটি ফসলি জমি থেকে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়...
৮ মিনিট আগে
সুগন্ধা নদীর ভাঙনে রাতের আঁধারে বরিশালের বাবুগঞ্জ বাজারসংলগ্ন প্রায় ২০০ গজ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের কবলে পড়েছে মসজিদ, খেয়াঘাটের গণশৌচাগার, দুটি বসতভিটা, দুটি দোকানসহ গাছপালা। একই এলাকায় আরও কয়েকটি স্থাপনা নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
৯ মিনিট আগে
গত ১১ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশাল একটি মিছিল করে। সেই মিছিলটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। গুলশানের মতো একটি নিরাপদ এলাকায় আওয়ামী লীগের এমন শোডাউন ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।
১২ মিনিট আগে
কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর জন প্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এফবিএইচআরও এর প্রেসিডেন্ট ড. মোশাররফ হোসেন।
২৩ মিনিট আগে