গৃহকর্মী প্রীতি ওরাংয়ে মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার অগ্রগতি জানতে চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিঠি দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। আজ বৃহস্পতিবার কমিশনের উপপরিচালক ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রীতির মৃত্যুর ঘটনার প্রতিবেদন পর্যালোচনায় জানা যায় রাজধানীতে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় গৃহপরিচারিকা চা শ্রমিকের কন্যা প্রীতি ওরাং নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গত ৬ ফেব্রুয়ারি সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের বাসার ৯ তলা থেকে পড়ে গুরুতর আহত হয় শিশু প্রীতি ওরাং। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৭ ফেব্রুয়ারি বুধবার নিহত গৃহকর্মী প্রীতি ওরাংয়ের বাবা লুকেশ ওরাং বাদী হয়ে অবহেলাজনিত কারণে মৃত্যু হয়েছে মর্মে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে আশফাকুল-তানিয়াসহ ওই বাসা থেকে মোট ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশে গৃহকর্মীদের সুরক্ষার জন্য গৃহকর্মী সুরক্ষা নীতিমালা থাকলেও সাম্প্রতিক সময়ে গৃহকর্মী নির্যাতন একটি নিত্য-নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু গৃহকর্মীরা অর্থনৈতিক ও সামাজিকভাবে দুর্বল অবস্থানে থাকার কারণে নির্যাতনে জড়িতদের সাজা হয় না বললেই চলে। ফলে সমাজে গৃহকর্মী নির্যাতনের বিচারহীনতার এক সংস্কৃতি বহমান।’
মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, এ কারণে সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার পাওয়াটাই একটি চ্যালেঞ্জ। যদিও বা কোনো বিষয় মামলা হয়, কিন্তু পরবর্তী সময়ে অর্থের দাপট, পেশিশক্তি এবং রাজনৈতিক দাপটের কাছে পরাস্ত হতে হয় দুর্বলদের। ফলে শুরুতে বা মাঝপথে আইনবহির্ভূত সমঝোতা লক্ষ করা যায়। উক্ত ঘটনাটি ঘটেছে একটি পত্রিকার নির্বাহী সম্পাদকের বাসায়। যেখানে সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে বিবেচনা করা হয় সেখানে সাংবাদিক আশফাকুল হকের বাসায় গৃহকর্মী প্রীতির মৃত্যুর এ ঘটনাটি ছিল অত্যন্ত নির্মম, মর্মান্তিক ও মানবাধিকারের চরম লঙ্ঘন।
এ ধরনের পাশবিক ঘটনা আমাদের বিবেককে চপেটাঘাত করে। ঘটে যাওয়া এই ঘটনা নতুন কোনো ঘটনা নয়, এটি পুরনো ঘটনার পুনরাবৃত্তি, যা ঘটেছিল গত বছরের ৬ আগস্ট একই সাংবাদিকের বাসায়।
প্রীতির মৃত্যুর ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃতপক্ষে সেদিন কী ঘটেছিল তা অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা উচিত বলে কমিশন মনে করে। এরই প্রেক্ষাপটে গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে কমিশনকে অবহিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে বলা হয়। এ আদেশের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে।
ডেইলি স্টারের সামনে মানববন্ধন
এদিকে ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের ফ্ল্যাট থেকে পড়ে গৃহকর্মী প্রীতি ওরাংয়ের মৃত্যুর ঘটনার প্রতিবাদে পত্রিকাটির কারওয়ান বাজারের অফিসের সামনে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ নামে একটি সংগঠন।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ২০ জনের মতো লোক এই মানববন্ধন করে। এতে অংশগ্রহণকারীরা অল্প কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেই স্থান ত্যাগ করেন। বিক্ষোভকারীদের হাতে কাগজের পোস্টারে ‘হায় মানবতা, হায় ডেইলি স্টার’, ‘সৈয়দ আশফাকুল হকের বিচার চাই’, ‘শিশু হত্যাকারী ডেইলি স্টারের নির্বাহী সম্পাদকের বিচার চাই।’ এসব পোস্টারে আশফাকুল হক ও তার সহধর্মিণীর ছবিতে ক্রস চিহ্ন দেওয়া ছিল।

‘ঘর ভাঙা আছিল, পলিথিন দিয়া রাখতাম। ঘরের ভাঙা দিয়া পানি পড়ত। আমরা আগে অনেক কষ্টে আছিলাম। এখন আমরারে একটা ঘর দিল কায়সার বাবা। আমরা এখন খুশি। এখন শান্তিতে থাকবাম। অনেক খুশি হইছি। তাঁর জন্য আমি দোয়া করি, আমারে ঘর দিল, হি যাতে ভালো বলি থাকতে পারে, আরো যাতে বড় মানুষ হইতে পারে।’
৩ মিনিট আগে
অপরাধীদের সংখ্যা খুবই কম। কাজেই পুলিশ, প্রশাসন, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে কাজ করলে অপরাধ নিয়ন্ত্রণ কোনো জটিল বিষয় হবে না বলে মন্তব্য করেছেন খুলনার পুলিশ সুপার (এসপি) সরকার ওমর ফারুক। আজ মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
৯ মিনিট আগে
সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে ছাদিয়া আক্তার নিহা (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর একটার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাওনপুর গ্রামে এ ঘটনা ঘটে। ছাদিয়া বাওনপুর গ্রামের কনাই মিয়ার মেয়ে। সে স্থানীয় জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
৯ মিনিট আগে
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ১৭৫টি বিদ্যালয়ে এক বছরের ইন্টারনেট বিল সম্পূর্ণ পরিশোধ না করার অভিযোগ উঠেছে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে হয়রানি করার অভিযোগও করেছেন শিক্ষকেরা।
১১ মিনিট আগে