
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচজন ভারতীয় নাগরিকের কাছে থেকে বিপুল বিদেশি মদ, মোবাইল ফোন ও শাড়ি জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা থেকে এসব মদ, মোবাইল ফোন ও শাড়ি জব্দ করা হয়।
জব্দ করা মালপত্রের মধ্যে ৯১ লিটার বিদেশি মদ (৯১ বোতল), ১৫টি মোবাইল ফোন ও ১০টি শাড়ি রয়েছে।
ওই ভারতীয় নাগরিকেরা হলেন বিশ্বজিৎ মজুমদার, মানস কুমার বালা, দেবরাজ দে, সঞ্জিব বিশ্বাস ও তমাল খান।
এ বিষয়ে ঢাকা কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর রহমান মুন্সি জানান, ভারত থেকে ৬ই১১০৭ ফ্লাইটে ওই পাঁচ ভারতীয় নাগরিক সকাল ৭টা ৩৩ মিনিটের ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন। পরে তাঁরা ইমিগ্রেশন কার্যক্রম সম্পাদন না করে দীর্ঘ সময় ধরে কালক্ষেপণ করতে থাকেন। পরবর্তী সময়ে তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কাস্টম হাউসের প্রিভেনটিভ টিমের সদস্যরা তাঁদের আটক করে। তাঁদের কাস্টম ব্যাগেজ ইনভেন্ট্রি কাউন্টারে এনে তল্লাশি করা হয়।’
মো. মিজানুর রহমান মুন্সি বলেন, তারপর ভারতীয় ওই পাঁচজন নাগরিকের কাছ থেকে ৯১ লিটার মদ, ১৫টি মোবাইল ফোন ও ১০টি শাড়ি জব্দ করা হয়।
এ ঘটনায় বিভাগীয় আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান কাস্টমস কর্মকর্তা মিজানুর রহমান।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের বিপরীতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা গাড়িকে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
চীনের বিনিয়োগে সিলেটে এক হাজার শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ এগিয়ে যাচ্ছে। সম্ভাব্য প্রকল্প এলাকা পরিদর্শন করেছে চীনা বিনিয়োগকারী প্রতিনিধিদল ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই শেষে বিনিয়োগকারীরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
২৯ মিনিট আগে
গতকাল মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে পৌরসভার জোনাইডাঙ্গা রেলস্টেশন এলাকায় অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল ভুক্তভোগী শিশুটি। এ সময় প্রতিবেশী কিশোর (১৫) শিশুটিকে ফুসলিয়ে পার্শ্ববর্তী বন্ধ থাকা একটি মাদ্রাসায় নিয়ে যায়...
৩৭ মিনিট আগে
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২ নম্বর ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনছুরের বিরুদ্ধে ১০ সদস্যের অনাস্থা ও তদন্তে গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকার তাঁর পদটি শূন্য ঘোষণা করেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
১ ঘণ্টা আগে