
নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি বহনকারী হামিম হোসেন ফাহিম ওরফে আরিফ (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে রায়পুরা থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম।
আটক হামিম হোসেন ফাহিম ওরফে আরিফ পিরোজপুরের নেসারাবাদ উপজেলার বালিহাড়ি গ্রামের বাসিন্দা। তিনি নেত্রকোনা সদর উপজেলার বাসাপাড়ার দেওপুরে বসবাস করতেন।
সহকারী পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা পৌনে ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ টানপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নওমি পরিবহনের একটি বাসে যাত্রীবেশে থাকা হামিম হোসেন ফাহিম ওরফে আরিফকে আটক করা হয়। তাঁর ব্যাগ থেকে অত্যাধুনিক একে-২২ রাইফেল, ১৬ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, তিনটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড ও ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় বাসটিও জব্দ করা হয়।
আফসান আল আলম আরও বলেন, আটক আরিফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে এসব যাচাই-বাছাই করা হচ্ছে। এসংক্রান্ত অস্ত্র আইনে রায়পুরা থানায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন পলাশ, পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ উদ্দিন খান, উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম, রাকিবুল ইসলাম প্রমুখ।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে