
রাজধানীর কামরাঙ্গীরচরে ভবনের ওপর থেকে গ্যাস সিলিন্ডার মাথা পড়ে জালাল মিয়া (৫৩) নামে এক প্লাস্টিক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সাড়ে ১০টার দিকে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে রাত ৯টার দিকে কামরাঙ্গীরচর নুরবাগ পুলিশ ফাঁড়ির গলিতে এই ঘটনা ঘটে।
হাসপাতালে মৃত জালাল মিয়ার স্ত্রী বিউটি আক্তার জানান, নুরবাগ পুলিশ ফাঁড়ির গলিতে একটি মসজিদের সামনের নিজেদের দোতলা বাড়িতে থাকেন। রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন জালাল। এ সময় পাশের ভবনের কোনো একটি ফ্লোর থেকে গ্যাস সিলিন্ডার তাঁর মাথার ওপর পড়ে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন জালাল। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানা-পুলিশ তদন্ত করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পাশের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার পর এই ককটেল ফোটায় বলে জানা গেছে। জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীস পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ততার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পরিবারের অভিযোগ, জমি-সংক্রান্ত একটি অভিযোগের তদন্তে গিয়ে ২ লাখ টাকা দাবি করে। সেই টাকা না পেয়ে ওই বিএনপি নেতাকে কঠিন মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছিল। অব
১ ঘণ্টা আগে
ঝালকাঠির রাজাপুরে পারিবারিক কলহের পর কামাল হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনে গতকাল সোমবারের ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজন নিহত হয়েছেন। আহাজারি করছেন এই চারজনের স্বজনেরা। খোঁজ নিয়ে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় পাঁচটি সিঁড়ির মধ্যে চারটিতেই ছিল তালা। ফলে একটি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কেউ পদদলনে, কেউ ধাক্কাধাক্কিতে আহত হয়ে মারা গেছেন।
২ ঘণ্টা আগে