
রাজধানীর সচিবালয়ের সামনে প্রতীকীভাবে ভাতের হোটেল চালু করে বিক্ষোভ কর্মসূচি পালনের সময় ‘ঢাকা বাঁচাও’ সংগঠনের সভাপতি সোহানী শিফাকে আটক করে শাহবাগ থানা-পুলিশ। পরে প্রায় দুই ঘণ্টা পর মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
আজ রোববার দুপুরে সচিবালয়ের সামনে তাঁকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
জানা গেছে, রাজধানীর বিভিন্ন মেট্রোরেল স্টেশনের সামনের সড়ক ও ফুটপাত হকারমুক্ত করার দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করে আসছিলেন সোহানী শিফা। এরই ধারাবাহিকতায় রোববার সচিবালয়ের সামনে একটি অস্থায়ী ভাতের হোটেল চালু করেন তিনি। সেখানে প্রতীকীভাবে ১০ টাকায় ভাত, ডাল ও আলুভর্তা বিক্রির ঘোষণা দেওয়া হয়। এর আগের দিন ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি কর্মসূচির কথা জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে ভাত বিক্রি শুরু হওয়ার কিছুক্ষণ পর পুলিশ ভ্রাম্যমাণ হোটেলটি সরিয়ে দেয় এবং সোহানী শিফাকে ভ্যানসহ শাহবাগ থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, ফুটপাতে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা খাবার বিক্রি করা হচ্ছিল। এ কারণে তাঁকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে জেলগেটে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। গতকাল সোমবার আদালতের দেওয়া আদেশ অনুযায়ী আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।
৪ মিনিট আগে
রাঙ্গুনিয়ার কর্ণফুলী পানি শোধনাগার থেকে চুয়েট পর্যন্ত পাইপলাইন স্থাপন করে পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। মঙ্গলবার চুয়েট ক্যাম্পাসে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এতে প্রায় ৮ হাজার ব্যক্তির পানি সংকট নিরসনের আশা করা হচ্ছে।
৯ মিনিট আগে
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সাধারণ মানুষ ও করদাতাদের টাকা শুধু ভবন নির্মাণে ব্যয় করলে হবে না। শিক্ষা ও গবেষণায় সর্বোচ্চ বরাদ্দের অর্থ যথাযথ ব্যবহার, গবেষণা-সুবিধা বৃদ্ধি এবং প্রকল্পে চার শর্ত নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
১৩ মিনিট আগে
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়ের স্ত্রী ফারহানা রহমানসহ তিনজনের সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ ও অস্বাভাবিক ব্যাংক লেনদেনের অভিযোগ যাচাই করতে তাঁদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়ার
২২ মিনিট আগে