
রাজধানীর নিউ মার্কেটের সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের অজ্ঞাত ৬০০ শিক্ষার্থীকে আসামি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৭ মার্চ) নিউ মার্কেট থানার উপপরিদর্শক (এসআই) হোসাইন মোহাম্মদ আরাফাত বাদী হয়ে মামলাটি করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম মামলার এজাহার গ্রহণ করে আগামী ১২ এপ্রিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।
আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের নিউ মার্কেট জোনের সহকারী (এসি) শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান।
ফারুকুজ্জামান বলেন, ‘নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে গত ৫ মার্চ দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের শক্তি প্রয়োগ করতে হয়েছে। টিয়ারগ্যাস মারতে হয়েছে। তারা পুলিশ বক্স, গাড়ি ভাঙচুর করা হয়। সরকারি সম্পদ ও জানমালে ক্ষতি করায় মামলা করা হয়েছ।’
মামলায় কেউ গ্রেপ্তার আছে কি না জানতে চাইলে এসি শরিফ বলেন, ‘এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার নেই। তবে আমাদের হাতে আসা সিসিটিভি ফুটেজ ও ভিডিও ছবি দেখে জড়িত শিক্ষার্থীদের শনাক্ত করা হবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কয়েক দিন পরপর কলেজের শিক্ষার্থীদের এমন সংঘর্ষ বন্ধে পুলিশ কী ধরনের ব্যবস্থা নেবে জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দ্বন্দ্বের স্থায়ী সমাধান করতে আমরা কাজ করছিলাম। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের সঙ্গে সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার (৯ মার্চ) ঢাকা কলেজর শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসব। এরপর ধারাবাহিকভাবে আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সভা করব।’

উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর নয়াপাড়া গ্রামের বাসিন্দা মাহামুদুল সরকারের মাধ্যমে গাড়িচালকের চাকরিতে পাঁচ লাখ টাকায় চুক্তিতে গত ১ জানুয়ারি সৌদি আরবে যান শাহাদৎ। দিনমজুর বাবা জামাল উদ্দীন গোয়ালের গরু-ছাগল বিক্রি ও ব্যাংক থেকে ঋণ নিয়ে ছেলেকে বিদেশে পাঠান। কিন্তু শাহাদৎকে চুক্তি মোতাবেক গাড়িচালকের
৮ মিনিট আগে
গেল শনিবার বেলা ১১টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। দুই ঘণ্টাব্যাপী পরিদর্শনে মন্ত্রী হাসপাতালে নানা অনিয়ম দেখতে পান। হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনের কক্ষ খুলে চক্ষু চরকগাছ হয় মন্ত্রী ও সরকারি আমলাদের।
৯ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে মহিদুজ্জামানান ওরফে মোফাচ্ছেল (৪০) নামের এক মৎস্যখামারিকে মোবাইল ফোনে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার রাতে হামলার শিকার হন তিনি।
১৮ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২ শিক্ষার্থীকে পেটালেন সালাউদ্দিন আম্মারসহ শিবির নেতারা। পরে ওই দুই শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়। এরপর পুলিশ তাদের ছাত্রলীগের বিরুদ্ধে দায়ের করা পুরানো মামলায় গ্রেপ্তার দেখায়। গ্রেপ্তার হওয়া দুজন হলেন আনাস ও হাসান। তারা উভয়ই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
২০ মিনিট আগে