নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার ফ্যাক্টরিতে (পিএলসি) কর্মরত ৭১ জন শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকেরা। আজ রোববার সকালে উপজেলার ঘোড়াশাল-পলাশ সার কারখানার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ছাঁটাইকৃত শ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে ঘোড়াশাল ও পলাশ সার কারখানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কারখানার প্রধান ফটকে গিয়ে অবস্থান নেন।
এ সময় বক্তারা জানান, গত ২ মার্চ দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করে আসা ৭১ জন শ্রমিককে কারখানা কর্তৃপক্ষ পূর্বে কোনো প্রকার নোটিশ না দিয়ে রাতের অন্ধকারে অবৈধভাবে ছাঁটাই করেছেন। তারা দীর্ঘ বছর ধরে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে আসছিলেন। নিয়ম বহির্ভূতভাবে তাঁদের চাকরিচ্যুত করায় পরিবারের সদস্যদের নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা। ছেলে-মেয়েদের লেখা-পড়ার খরচসহ সাংসারিক খরচ জোগাবে কি করে তা নিয়ে অনিশ্চয়তায় পড়ে গেছেন তারা। আগামী ৭২ ঘণ্টার মধ্যে ছাঁটাইকৃত নোটিশ বাতিল করে অবিলম্বে সব শ্রমিককে চাকরিতে পুনর্বহাল করার দাবি জানান তিনি। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
এ সময় বক্তব্য রাখেন, ঘোড়াশাল-পলাশ আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আমিনুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক বাবু চন্দন কুমারসহ প্রমুখ।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩৪ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৪০ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে