
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে। মেঝেতে রাখা হয়েছে ইয়া বড় বইয়ের একটি রেপ্লিকা। কেউ কেউ সেই বইয়ে আয়েশ করে বসেই পড়তে থাকে।
শিশুদের বই প্রকাশ করে ইকরি মিকরি। ছবির মাধ্যমে সহজবোধ্য করে তোলে পড়া। সেই সব বইয়ে থাকা ছবির ইলাস্ট্রেশনগুলো নিয়ে লা গ্যালারিতে আয়োজন করা হয় প্রদর্শনীর। গতকাল শুক্রবার এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী হামিদুজ্জামান খান। তিনি বলেন, ‘এই এক্সিবিশনের দর্শক শিশুরা। এমন প্রদর্শনী বাংলাদেশে এই প্রথম। খুবই দারুণ কাজ এবং ভিন্ন ধরনের এক প্রদর্শনী।’
ইকরি মিকরির প্রকাশক মাহবুবুল হক বলেন, ‘আমরা ২০১৬ সাল থেকে কাজ করছি। আজকে আমাদের জন্য ভালো দিন। আমরা কাজগুলো একত্র করে দেখাতে পারছি। আমরা কীভাবে কাজ করি, তা সবাই দেখতে পারছে।’
ইকরি মিকরির সহপ্রতিষ্ঠাতা কাকলী প্রধান বলেন, ‘এত সাড়া পেয়েছি। এটা আমাদের জন্য বড় পাওয়া। অভিভাবকেরা এসেছেন বাচ্চাদের নিয়ে। সবাইকে ধন্যবাদ জানাই।’
আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শুধু প্রদর্শনীতে সীমাবদ্ধ নয়। বাচ্চাদের গান, আবৃত্তিসহ নানা পরিবেশনা ছিল। পাশাপাশি আজ ৩ মে থেকে ৭ মে পর্যন্ত প্রতিদিন থাকবে গল্প বলা ও গল্প শোনার আসর, শিল্পী ও প্রকাশকদের সঙ্গে আলাপচারিতা, শিশুদের পাঠ এবং একটি ভিজ্যুয়াল স্টোরি টেলিং কর্মশালা। এ ছাড়া থাকবে টাইপোগ্রাফি কর্মশালা, পঞ্চম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য হাতে বই তৈরির সেশন এবং ৭ মে শিশু অভিনয়শিল্পীদের পরিবেশনায় বটতলা থিয়েটারের নাটক। প্রদর্শনী দেখে কারও বই কিনতে ইচ্ছে করলে তারও সুযোগ রয়েছে। এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৪ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৪ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৪ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৫ ঘণ্টা আগে