
প্রত্যেকটি স্থায়ী ও অস্থায়ী মন্দিরে দুর্গাপূজায় সেনা মোতায়েনসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে চার দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলো হলো—দুর্গাপূজায় তিন দিন সরকারি ছুটি, স্থায়ী–অস্থায়ী পূজা মন্দির ও মণ্ডপে সরকারি খরচে সিসি ক্যামেরা স্থাপন, প্রতিটি মন্দিরে পূজার ১০ দিন আগে থেকে পূজা চলাকালীন পর্যন্ত নিরাপত্তা জোরদার, সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু কমিশন গঠন করা এবং প্রত্যেকটি স্থায়ী ও অস্থায়ী পূজা মন্দিরে দুর্গাপূজায় সেনাবাহিনী মোতায়েন।
বক্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। হিন্দু সম্প্রদায়কে ধর্মীয় রীতিনীতি মেনে পাঁচ দিনব্যাপী ধর্মীয় কর্মযজ্ঞ পালন করতে হয়। পূজার মূল তিন দিন সপ্তমী, অষ্টমী ও নবমী। এই উপলক্ষে দিন–রাত পূজার কাজে ব্যস্ত থেকে ধর্মীয় অনুশাসন মেনে দুর্গাপূজা সম্পাদন করতে হয়। কিন্তু ছুটির বেলায় হিন্দু সম্প্রদায় বৈষম্যের শিকার।
বক্তারা আরও বলেন, দুর্গাপূজা পালনের সময় পাঁচ দিনের হলেও মাত্র এক দিন সরকারি ছুটি দেওয়া হয়। যে কারণে দুর্গাপূজার শুরু থেকে শেষ পর্যন্ত অনেকেই উপস্থিত থেকে পূজার আনন্দ ও ধর্মীয় যজ্ঞ শেষ করতে পারে না। এমনকি পরিবার–পরিজনের সঙ্গে পূজার আনন্দ ভাগ করে নিতে পারেন না।
এ সময় তাঁরা প্রধান উপদেষ্টার প্রতি আসন্ন দুর্গাপূজা থেকে সরকারি ছুটি তিন দিন (অষ্টমী, নবমী ও দশমী) ঘোষণার দাবি জানান।
পূজা নিয়ে হিন্দু সম্প্রদায়ের অতীত অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। পূজার আগে ও পরে বিভিন্ন জেলায় প্রতিমা বানানোর সময় প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এবার পূজামণ্ডপ এবং হিন্দু সম্প্রদায়ের স্থাপনা সাম্প্রদায়িক শক্তির লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলেও মনে করেন তাঁরা। এই পরিস্থিতিতে প্রতিটি স্থায়ী ও অস্থায়ী পূজা মন্দিরে ও মণ্ডপের নিরাপত্তা জোরদারের দাবি জানায় হিন্দু মহাজোট।
সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোটের সভাপতি প্রভাস চন্দ্র রায়, নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে, প্রধান সমন্বয়কারী ড. সোনালী দাস, নির্বাহী সভাপতি সুধাংশু চন্দ্র বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
২৪ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
২৭ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
৩৯ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
৪৪ মিনিট আগে