আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ ক্যাম্পেইন (#আঁধারভাঙারশপথ) এর আয়োজন করেছে আমরাই পারি জোট। ক্যাম্পেইনের মূল বার্তাটি ছিল ‘নারীর জন্য নিরাপদ ও শঙ্কাহীন চলাচল চাই, দিন কিংবা রাতে যেকোনো সময়ে’। হ্যাশট্যাগ (#) হিসেবে ব্যবহৃত হয়েছিল #আঁধারভাঙারশপথ এবং #EnlightenagainstDarkness।
নারী দিবসের প্রথম প্রহরে আমরাই পারি জোট ‘আঁধার ভাঙার শপথ’ নামে একটি অনলাইন কর্মসূচির আয়োজন করে। সেখান থেকে আহ্বান রাখা হয় যে, নারী দিবসের প্রথম প্রহর তথা রাত ১২টা ১ মিনিট থেকে ৮ই মার্চ সারা দিনব্যাপী নিজেদের ফেসবুক টাইমলাইনে একটি মোমবাতি হাতে নিয়ে ছবি পোস্টের মাধ্যমে হ্যাশট্যাগ ক্যাম্পেইনে যুক্ত হতে। সেই আহ্বানে সাড়া দিয়ে সারা দেশের শতাধিক মানবাধিকারকর্মী, নারী অধিকারকর্মী, উন্নয়নকর্মী, সাংবাদিক, আইনজীবী, শিক্ষার্থীরা নিজেদের ফেসবুক টাইমলাইনে নারীর জন্য নিরাপদ ও শঙ্কাহীন চলাচলের বার্তা ছড়িয়ে দেয়। এই হ্যাশট্যাগ ক্যাম্পেইনের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারী প্রায় ৫০০০ মানুষের কাছে একযোগে বার্তাটি ছড়িয়ে যায়।
আমরাই পারি জোট সবক্ষেত্রে নারী-পুরুষের সমতা ও সমঅংশীদারত্ব নিশ্চিতকরণের পাশাপাশি নারীর জন্য প্রতিটি স্থান, প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তকে নিরাপদ করার জোরালো দাবি জানায়। আমরা জানি নারীর চলাচলের স্বাধীনতায় প্রতিবন্ধকতা তৈরি করে মনের আঁধার, রাতের আঁধার নয়। সেই মনের আঁধার ভেঙে ফেলার বার্তা দিতেই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়োজন করা হয়েছে এই হ্যাশট্যাগ ক্যাম্পেইনটি।
এ প্রসঙ্গে আমরাই পারি জোটের প্রধান নির্বাহী জিনাত আরা হক বলেন, ‘আমরা চাই, দিন-রাত যেকোনো সময়, চব্বিশ ঘণ্টায়, ঘরে-বাইরে প্রতিটি নারী যেন স্বাধীনভাবে, নিঃসংকোচে, নিরাপদে এবং শঙ্কাহীনভাবে চলাচল করতে পারে। একজন নাগরিক হিসেবে নারীকে তার মৌলিক অধিকারগুলো স্বাধীনভাবে উপভোগ করতে দিতে হবে।’

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার চারজন কঙ্কাল চোর চক্রের সদস্য বলে জানায় পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানার একটি দল বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে।
৮ মিনিট আগে
ইসমাইল জানান, চার মাস আগে তিনি চরফ্যাশন সদরের একটি দোকানে সিম কার্ড কিনতে যান। সিম নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্র যাচাই করতে গিয়ে দোকানদার জানান, তাঁর আঙুলের ছাপের সঙ্গে এনআইডির তথ্যের মিল পাওয়া যাচ্ছে না। পরে বিষয়টি জানতে তিনি উপজেলা নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করেন।
২১ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট বাদী যখন নিউমার্কেট এলাকায় ছিলেন, তখন আওয়ামী লীগের সশস্ত্র কর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং গুলি ছোড়ে। শিক্ষার্থীরা গলিতে লুকানোর চেষ্টা করলে সাংবাদিকেরা তাঁদের মারধর করেন এবং আওয়ামী লীগের নেতাদের হাতে তুলে দেন।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার আটপাড়া উপজেলায় মাদক সেবনরত অবস্থায় দুজনকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) বসিয়ে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
২ ঘণ্টা আগে