
দেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে গত কয়েক দশকে ভূমিকা রাখছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। বেসরকারি এই সংস্থাটি মূলত বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত হয়। তবে প্রতিষ্ঠানটি এক হাজারের বেশি কর্মীকে চাকরিচ্যুতির চিঠি দেওয়া হয়েছে। যাঁরা এই চিঠি পেয়েছেন, তাঁরা মূলত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থার (ইউএসএআইডি) অর্থায়নের পরিচালিত কর্মসূচিতে কাজ করতেন। এসব কর্মকর্তা ও কর্মচারীদের সকলের চাকরিই চুক্তিভিত্তিক। আজ সকালে বিষয়টি জানা যায়।
আইসিডিডিআরবির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেছেন, ‘এটা মূলত যুক্তরাষ্ট্রের নতুন নীতির কারণে হতে পারে। কেননা, ইউএসএআইডি আর অর্থায়ন করবে না বলে দিয়েছে। এক হাজারের বেশি কর্মীকে টার্মিনেশন লেটার (চাকরিচ্যুতির চিঠি) দেওয়া হয়েছে।’
আইসিডিডিআরবি সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি কর্মকর্তা-কর্মচারী কাজ হারিয়েছেন সংক্রামক রোগ বিভাগের যক্ষ্মাবিষয়ক কর্মসূচি থেকে। যক্ষ্মা কর্মসূচির কর্মকর্তা-কর্মচারীরা সরকারের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সঙ্গে কাজ করতেন। আইসিডিডিআরবি পরিচালিত সব কর্মসূচির প্রায় ২০ শতাংশের অর্থায়ন করে ইউএসএআইডি।
জানা গেছে, গত ২৫ জানুয়ারি ঢাকার মার্কিন দূতাবাসের ইউএসএআইডির দপ্তর চিঠি দিয়ে বেসরকারি সংস্থা (এনজিও) বা তাদের কাজের অংশীদার সব প্রতিষ্ঠানকে সব ধরনের কাজ তাৎক্ষণিকভাবে বন্ধ বা স্থগিত রাখতে বলেছে।
চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের উল্লেখ করা হয়। ওই নির্বাহী আদেশ বিদ্যমান বৈদেশিক সহায়তা দেওয়া স্থগিত ও নতুন সহায়তা বন্ধের কথা বলা হয়েছে।

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি করা মালিকবিহীন পণ্য জব্দের পর তা রাখা হয়েছিল কাস্টমসের গুদামে। পরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর কথা বলে সেখান থেকে বের করা হয় সেসব পণ্য। পথে সেগুলো জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৭ মিনিট আগে
কুমিল্লার লালমাই উপজেলায় জমিসংক্রান্ত বিরোধে আদালতে মামলা করায় এক বিধবার বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার ৩ মিনিট ৪৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১৪ মিনিট আগে
‘চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসের রাজনীতি থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। বগুড়াকে এমন একটি জেলায় পরিণত করতে হবে, যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক, ধর্ষণের কোনো স্থান থাকবে না। পরিবর্তন কোনো এমপি-মন্ত্রীর মাধ্যমে নয়, সাধারণ মানুষের হাত ধরেই আসবে।’
২ ঘণ্টা আগে
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কেতাব উদ্দিন নামের এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার দায়ে স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার কুড়িগ্রাম জজ আদালতের অতিরিক্ত জেলা জজ মো. জয়নাল আবেদীন এই দণ্ডাদেশ দেন।
২ ঘণ্টা আগে