
রাজধানীর সায়েন্স ল্যাবে সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই কলেজের কয়েক শ শিক্ষার্থী ল্যাবএইড হাসপাতালের সামনে সংঘর্ষে লিপ্ত হন। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে তাঁদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মিরপুর রোড ও এলিফ্যান্ট রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। শত শত গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে। তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সংঘর্ষ থামানোর জন্য দুই কলেজের শিক্ষক ও পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেও তাঁদের শান্ত করতে পারেননি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের মধ্যে সংঘর্ষ চলছিল।

আইডিয়াল কলেজের শিক্ষার্থী শিপন বলেন, সিটি কলেজের শিক্ষার্থীরা তাঁদের এক সহপাঠীকে মারধর করেন, খবর পেয়ে সিটি কলেজে যান তাঁরা। তাঁদের কাছে মারধরের কারণ জানতে চাইলে তাঁরা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেন। এ সময় সংঘর্ষ শুরু হয়।
সরেজমিন দেখা গেছে, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ল্যাবএইড হাসপাতালের পেছনে অবস্থান নিয়েছেন, অপর দিকে সিটি কলেজের সামনের মিরপুর রোড এবং সায়েন্স ল্যাব ফুটওভার ব্রিজের নিচে সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে একে অপরের দিকে ইটপাটকেল ছুড়ছেন। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে ভাঙচুর চালান। তাঁরা সাইনবোর্ড খুলে ফেলেন। অপর দিকে, সিটি কলেজের শিক্ষার্থীরাও সংঘবদ্ধ হয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেন। সংঘর্ষ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কলাবাগান, ধানমন্ডি ও নিউমার্কেট থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। দুই গ্রুপের মাঝখানে অবস্থান নেয় পুলিশ। তবে পুলিশের বাধা ভেঙে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।

এ বিষয়ে ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ বলেছেন, দুই কলেজের শিক্ষকেরা ঘটনাস্থলে রয়েছেন। তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। পরিস্থিতি কিছুটা শান্ত।

হাসপাতালে চিকিৎসাধীন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর কন্টিনেন্টাল (সাবেক ইউনাইটেড) হাসপাতালে তিনি বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমিরের পক্ষ থেকে হাইকমিশনারকে...
২ মিনিট আগে
বিএনপির দলীয় সমর্থনের বাইরে গিয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সমর্থন দেওয়া ও দলীয় পতাকা ব্যবহারকারীদের হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বলেছেন, ‘আমাদের দল তো...
৩৮ মিনিট আগে
নাটোরে বিমানমন্ত্রী আফরোজা খানম ও জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে পিস্তলসহ আটক যুবকের পরিচয় মিলেছে। আটক যুবক তানভির হক তানিম নাটোর জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক প্রয়াত শামসুল হকের ছেলে। তাঁর কাছ থেকে উদ্ধার করা পিস্তলটি ‘খেলনা পিস্তল’ বলে জানিয়েছে পুলিশ।
৪২ মিনিট আগে
নাটোরের নলডাঙ্গার হালতি বিলকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। আজ শুক্রবার বিকেলে পাটুল বাজারের এক জনসভায় তিনি এ কথা বলেন।
২ ঘণ্টা আগে