
রাজধানীর কমলাপুরের টিটিপাড়া এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাজমা নামের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডিএসসিসি ময়লার গাড়ির চালক সোহেল রানাকে আটক করা হয়েছে।
আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মীর।
ওসি জামাল উদ্দীন মীর বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে নিহত নাজমা বেগম মুগদা টিটিপাড়া এলাকায় সড়ক পার হতে গেলে ডিএসসিসির একটি ময়লার গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাঁকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
জামাল উদ্দীন বলেন, ‘ডিএসসিসির ময়লার গাড়িটি জব্দ এবং চালক সোহেল রানাকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহত নারীর স্বামী আব্দুর রহিম মুন্সি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
বর্তমানে নিহত নারীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
ঢাকা মেডিকেল কলেজের মর্গে নাজমার ভাই দ্বীন ইসলাম জানান, তাঁর বোনের দুই মেয়ে। ছোট মেয়ে স্বর্ণা ও স্বামীসহ গ্রামের বাড়িতে থাকতেন। বড় মেয়ে পুর্নিমা আক্তার ঢাকার আফতাবনগরে থাকেন। গত তিন দিন আগে স্বামীর সঙ্গে রাগারাগি করে ঢাকায় এলেও কোনো আত্মীয়ের বাড়িতে যাননি তিনি।
এই সম্পর্কিত পড়ুন:

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে