ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের মালিকান্দা মেঘুলা স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনেছে শিক্ষার্থীরা। এর প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো তারা বিক্ষোভ মিছিল করেছে। আজ মঙ্গলবার ঢাকা-দোহার আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে তারা।
শিক্ষার্থীদের দাবি-শহীদ মিনার নির্মাণ, মূল ফটকে শিক্ষাপ্রতিষ্ঠানের নামফলক স্থাপন, পুকুর ইজারা অর্থ আত্মসাৎ-বেতন রসিদের অনিয়মের হোতা কেরানি গোলাম মোস্তফার অপসারণ, অধ্যক্ষের অপসারণ, কর্তৃপক্ষের লুটপাটের বিচার।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের দাবি মানা না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।’
এ বিষয়ে অধ্যক্ষ অজয় কুমার রায় বলেন, ‘আজকেও শিক্ষার্থীরা তাদের একই দাবিতে আন্দোলন করেছে। আমাদের স্কুল বন্ধ থাকায় কাজগুলো বন্ধ ছিল। ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ও দোহার থানার পুলিশ পরিদর্শক আজাহারুল ইসলামসহ আমরা শিক্ষার্থীদের সঙ্গে বসেছি। তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা তাদের বলেছি তাদের দাবি আমরা মেনে নেব।’
দোহার উপজেলায় চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ‘আমি আগামীকাল এখানে যাবো, তাদের সঙ্গে কথা বলব। যেভাবে ভালো হয় বিষয়টা সেভাবে সমাধানের চেষ্টা করবো।’
দোহার থানার পুলিশ পরিদর্শক আজাহারুল ইসলাম বলেন, ‘তাদের বিষয় নিয়ে দোহার উপজেলায় চেয়ারম্যান আলমগীর হোসেন ভাই বসবে বলেছে। আমরা আজকে গিয়ে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে কলেজের ভেতরে ঢুকিয়ে দেই।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে