
নিজেদের গ্রেডের বৈষম্য দূর করে অন্যান্য পেশার পদের মতো গ্রেডে উন্নীতকরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ক্র্যাফট ইনস্ট্রাক্টররা। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে কর্মরত ক্র্যাফট ইনস্ট্রাক্টররা এ দাবি জানান।
এ ছাড়া তাদের ওপর বিভিন্ন প্রকার হুমকি, লাঞ্ছনা, মিথ্যাচার ও বৈষম্যের প্রতিবাদ জানান তাঁরা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ পলিটেকনিক নন-গ্রেডেড টিচার্স অ্যাসোসিয়েশনের (বাপনটিএ) মহাসচিব সুমন তালুকদার তাঁদের সঙ্গে হওয়া বৈষম্য তুলে ধরেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ‘সব মন্ত্রণালয়, অধিদপ্তর ও পরিদপ্তরে কর্মরত সব পদের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার ক্র্যাফট ইনস্ট্রাক্টর পদটি। ক্র্যাফট ইনস্ট্রাক্টর পদটি বাংলাদেশ সরকারের গেজেট, অর্গানোগ্রাম, বিভিন্ন মন্ত্রণালয়ের আদেশ ও বিভিন্ন অফিস আদেশ অনুযায়ী এই পদটি শিক্ষক পদ।’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী ক্র্যাফট ইনস্ট্রাক্টর পদটি ব্লক নয় উল্লেখ করে বলা হয়, ‘অন্যান্য শিক্ষক পদের ক্ষেত্রে নিয়োগবিধিতে ৫০ শতাংশ থেকে ৯০ শতাংশ পদোন্নতির বিধান রাখা হলেও একমাত্র ক্র্যাফট ইনস্ট্রাক্টর শিক্ষক পদটি বঞ্চিত রাখা হয়েছে, যা অধিদপ্তরের সব শিক্ষক পদের সঙ্গে সম্পূর্ণ বৈষম্যমূলক।’
সংবাদ সম্মেলনে বলা হয়, ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের সব তথ্য-উপাত্ত উল্লেখ করে বারবার মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর বরাবর আবেদন দিলেও তাদের হয়রানিমূলক বদলিসহ, বেতন বন্ধ রাখা হয়েছে।
বৈষম্য দূর করতে ক্র্যাফট ইনস্ট্রাক্টররা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। এর ফলে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ক্র্যাফট ইন্সট্রাক্টরদের বের করে দেওয়া, নেমপ্লেট ভাঙা, সামাজিক যোগাযোগমাধ্যমে হেয় প্রতিপন্ন করে অশ্লীল মন্তব্যসহ হোয়াটসঅ্যাপ গ্রুপে হত্যার পরিকল্পনা করছে বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে।

ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের নতুন চর খাড়াকান্দি এলাকায় সোনার চেইন ছিনিয়ে নেওয়ার সময় চিনে ফেলায় ও বাধা দেওয়ায় ফলবরু নামের এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়দের হাতে আটক সিরাজুলকে পুলিশ গ্রেপ্তার করেছে। পরে তাঁর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে পাচারের সময় ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে তাঁর ট্রাভেল ট্রলি তল্লাশি করে এসব
৯ মিনিট আগে
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বিজিবি ও বিএসএফের মানবিক উদ্যোগে শেষবারের মতো মৃত মায়ের মুখ দেখলেন বাংলাদেশে বসবাসরত মেয়ে হাফিজা খাতুন। আজ বৃহস্পতিবার সকালে সীমান্তের শূন্যরেখায় মায়ের মরদেহ দেখার সুযোগ পান তিনি। এ সময় দুই দেশের স্বজনদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়...
১১ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে জমিসংক্রান্ত বিরোধের জেরে সোহেল হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার।
২৪ মিনিট আগে