ঢাকার কেরানীগঞ্জে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এক অভিযান করে মো. বুদ্দু মিয়া (৩৪) নামের এক দালালকে আটকের পর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল শাহাদাৎ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের কানুনগো কামাল হোসেন, সার্ভেয়ার মিরাজ হোসেন ও নাজির রাজিব দত্ত প্রমুখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল শাহাদাৎ হোসেন বলেন, ভূমি অফিস দালালমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক গতিবিধির কারণে মো. বুদ্দু মিয়া (৩৪) ও শামীম আহমেদ শামীম (৪৭) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।
শাহাদাৎ হোসেন আর ও বলেন, পরে জিজ্ঞাসাবাদকালে মো. বুদ্দু মিয়া (৩৪) এর কাছে অন্য ব্যক্তির নামজারি কাগজপত্র পাওয়া যায় এবং টাকার বিনিময়ে নামজারির দায়িত্ব নিয়েছেন মর্মে স্বীকারোক্তি দিলে তাকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। স্বচ্ছ ও দ্রুত ভূমিসেবা নিশ্চিতকরণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রাজধানীর শীর্ষ সন্ত্রাসীরা এলাকার নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষকে সরিয়ে দিতে নতুন কৌশল নিয়েছে। তারা প্রতিপক্ষকে হত্যা করতে ভাড়াটে খুনি বা আহত করতে ভাড়াটে সন্ত্রাসী ব্যবহার করছে। তাদের এই কৌশল নিজেদের আড়ালে রাখার জন্য।
৪ ঘণ্টা আগে
রাজশাহীর বাঘায় মুঘল সাম্রাজ্যের ইতিহাস, বিশেষ করে মুঘল ও পাঠানদের মধ্যকার ক্ষমতার দ্বন্দ্ব, সম্রাটদের জীবনের নানা চড়াইউতরাই এবং নির্বাসনের পর আবার সাম্রাজ্য পুনরুদ্ধারের কাহিনির যাত্রাপালা ‘পরাজিত সম্রাট’ মঞ্চায়িত হয়েছে।
৫ ঘণ্টা আগে
বগুড়া জেলায় অন্তত ৩ হাজার লাইন্সেসবিহীন ফার্মেসি রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি তদারকিতে কার্যকর ভূমিকা নেই ঔষধ প্রশাসন অধিদপ্তরের। এ ছাড়া, কিছু ফার্মেসিতে অনুমোদিত যৌন উত্তেজক ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ, এমনকি সরকারি ওষুধ বিক্রি হয় বলেও অভিযোগ রয়েছে।
৫ ঘণ্টা আগে
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চিংড়ি চাষের মৌসুমে রেণুর তীব্র সংকট দেখা দিয়েছে। এপ্রিল, মে ও জুন–এই তিন মাস ঘেরে রেণু ছাড়ার মৌসুম। কিন্তু এরই মধ্যে আড়াই মাস পার হতে চললেও চাষিরা চাহিদার বিপরীতে মাত্র ১০ থেকে ১৫ শতাংশ রেণু সংগ্রহ করতে পেরেছেন।
৫ ঘণ্টা আগে