
পয়লা বৈশাখকে কেন্দ্র করে রমনার বটমূলে আপাতত কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ। আজ সোমবার সকালে রমনার বটমূলের সার্বিক নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আহসান হাবীব পলাশ বলেন, গোয়েন্দা তথ্য ও সাইবার মনিটরিংয়ে পহেলা বৈশাখকে কেন্দ্র করে কোনো সুনির্দিষ্ট হুমকি পাওয়া যায়নি। গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য সাইবার টিম নজরদারিতে রয়েছে। নারীদের উত্যক্ত বা যৌন হয়রানি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পহেলা বৈশাখ উপলক্ষে সারা দেশে র্যাবের ১৫টি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করবে। মোতায়েন থাকবে ১৮১টি পিকআপ পেট্রোল, ১২১টি মোটরসাইকেল পেট্রোলসহ মোট ৩০৮টি টহল দল এবং সাদা পোশাকের সদস্যরা।
শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ, বাংলা একাডেমি ও রমনা বটমূলসহ রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে।
এছাড়া সিসিটিভি মনিটরিং, চেকপোস্ট, ফুট ও মোটরসাইকেল পেট্রল এবং মনিটরিং রুম সক্রিয় থাকবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
সিকেডি হাসপাতালে সাম্প্রতিক চাঁদাবাজির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হাসপাতালটিতে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং না দেওয়ায় ভয়ভীতি প্রদর্শন করে। এ প্রসঙ্গ উল্লেখ করে আহসান হাবীব পলাশ কোনো হুমকি বা হয়রানির শিকার হলে র্যাব বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করেন। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মোহাম্মদপুরের একটি ঘটনায় প্রশ্ন করা হলে র্যাব মহাপরিচালক বলেন, ‘সব দায় আমরা নেব না। অপরাধী পাওয়া গেলে গ্রেপ্তার করা হবে। তাঁর বিরুদ্ধে ১৮টি মামলা থাকার পরও কীভাবে জামিন পায়?’
কুষ্টিয়ার একটি ঘটনায় তিনি জানান, মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি র্যাব ছায়া তদন্ত করছে।

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার হচ্ছে। পরে পরিচয় শনাক্ত হওয়া মরদেহ মর্গ থেকে নিয়ে যান স্বজনেরা। পরিচয় শনাক্ত না হওয়া মরদেহগুলো পড়ে থাকে মর্গে ‘বেওয়ারিশ’ হিসেবে। পরে এসব মরদেহ দাফন ও সৎকারের জন্য হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে।
৬ ঘণ্টা আগে
‘হাকালুকি হাওরে আগের মতো মাছ মেলে না। হাওরের পানির নিচে হাত দিলেই শুধু প্লাস্টিক হাতে আসে। হাওরের গভীরতা অনেকটাই কমে গেছে। আগে যে জায়গায় ১৫-২০ ফুট গভীর পর্যন্ত পানি ছিল, এখন সেই জায়গায় মাত্র ৫-৭ ফুট। পলিমাটি ও বালু এসে ধীরে ধীরে বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। সরকারিভাবে হাওর রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৬ ঘণ্টা আগে
সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হামের জন্য ডেডিকেটেড হাসপাতালে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। আবার অনেক শিশুর অভিভাবক শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন।
৬ ঘণ্টা আগে
বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে সংঘবদ্ধ হয়ে যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিক্ষোভ, মিছিল ও গোপন বৈঠক না করতে পারে, সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
৭ ঘণ্টা আগে