নরসিংদীর রায়পুরায় মক্তব থেকে ফেরার পথে অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৬টায় উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের বালুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম ঝুমা আক্তার (৭)। সে একই এলাকার সাব মিয়ার মেয়ে। এ ঘটনার পর থেকে অটোরিকশাচালক বাবুল মিয়া পলাতক।
পুলিশ ও শিশুটির স্বজনেরা জানান, সকালে বাড়ির পাশে মসজিদে মক্তবে পড়তে যায় ঝুমা। ছুটির শেষে সড়ক পার হয়ে বাড়ি ফেরার পথে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে শিশুটির মৃত্যু হয়। পরে অটোরিকশাটি ঘটনাস্থলে ফেলে চালক বাবুল মিয়া পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
নিহত শিশুর ফুফু রেখা বেগম বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে মামলা করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
৪৩ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
১ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে