
উড়োজাহাজ প্রস্তুতকারী অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান এয়ারবাস থেকে উড়োজাহাজ ক্রয়ের পরিকল্পনা রয়েছে সরকারের। তবে কতটি উড়োজাহাজ কেনা হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে সে সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ বুধবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ অ্যাভিয়েশন সামিট ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আজকের আলোচনা শুধু উড়োজাহাজ কেনার বিষয়ে, তা বলা যাবে না। এখানে আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে উড়োজাহাজ খাতে ফ্রান্স ও যুক্তরাজ্যের অভিজ্ঞতা আমরা কীভাবে কাজে লাগাতে পারি, সেটিও আলোচনায় স্থান পাবে। তাতে অ্যাভিয়েশন খাতের শিক্ষা ও প্রশিক্ষণের মতো বিষয় থাকবে।’
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পর একই হোটেলে এয়ারবাস ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তাদের মধ্যে এ সম্পর্কিত একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।
অ্যাভিয়েশন সামিটে যুক্তরাজ্য সরকারের পক্ষে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রুশনারা আলী উপস্থিত ছিলেন। এ ছাড়া এয়ারবাসের প্রতিনিধিদল, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ও ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসডুপুই প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এয়ারবাস পৃথিবীর অন্যতম বৃহৎ উড়োজাহাজ প্রস্তুতকারী সংস্থা, যারা বাণিজ্যিক উড়োজাহাজের নকশা, নির্মাণ ও বিপণন করে। এটির ইউরোপভিত্তিক এবং ফ্রান্স, ব্রিটেন ও স্পেনে তাদের বড় অফিস ও সংযোজন কারখানা রয়েছে। এয়ারবাসের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং, যাদের কাছ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বহরে থাকা নতুন উড়োজাহাজগুলো কিনেছে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, শুধু বাংলাদেশে ব্যবসা করতে আসেনি এয়ারবাস। বাংলাদেশের অ্যাভিয়েশন খাতে প্রযুক্তি বিনিময়ের পাশাপাশি শিক্ষা ও দক্ষতাবিষয়ক সহায়তাও দিতে চায় তারা। এর মাধ্যমে ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে অ্যাভিয়েশন খাত নিয়ে যোগাযোগ আরও গভীর হবে।
অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত রুশনারা আলী বলেন, বাংলাদেশের অ্যাভিয়েশনকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাজ্য। ইউরোপের বিভিন্ন দেশের অ্যাভিয়েশনের সেবার অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

সরকার নির্ধারিত প্রতি বস্তা ১০৫০ টাকার ডিএপি সার বিক্রি হচ্ছিল ১৪৫০ টাকায়। যা নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি ৪০০ টাকা বেশি। এ ছাড়া ক্রেতাদের কোনো রসিদ দেওয়া হতো না এবং ক্যাশমেমো বা বিক্রয় রেজিস্টারেও তা লিপিবদ্ধ করা হতো না। অভিযানকালে প্রতিষ্ঠানটিতে প্রচুর মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়া যায়।
৯ মিনিট আগে
যশোরের মনিরামপুরে সংস্কারের কথা বলে রাস্তার পুরোনো ইট তুলে নিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এরপর ৩–৪ মাস পেরিয়ে গেলেও রাস্তার সংস্কারকাজ শুরু হয়নি। এখন পানি জমে কাদাপানিতে একাকার হয়ে গেছে মনিরামপুর সদর ইউনিয়নের বাকোশপোল গ্রামের রাস্তা। এতে স্থানীয় লোকজন ভোগান্তির শিকার হচ্ছেন।
১৬ মিনিট আগে
পারিবারিক কলহের জেরে স্ত্রী চলে যান বাপের বাড়ি। তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন ওমর ফারুক (২৭) নামে এক যুবক। ওমর ফারুক রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদীবাড়ি গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে। বুধবার এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
২৮ মিনিট আগে
বগুড়ায় দুই বছর আগে প্রত্যাহার হওয়া এক বিচারক পুনরায় জেলা ও দায়রা জজ হিসেবে যোগ দেওয়ার পর তাঁর আদালত বর্জনকে কেন্দ্র করে বিএনপিপন্থী আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে এজলাসে যেতে হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিচারক এজলাস ছেড়ে...
৩১ মিনিট আগে