
সাভারের বিরুলিয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগে সিটি ইউনিভার্সিটির পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে তাঁদের বিরুদ্ধে সাভার থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল-আমিন এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার দুবরাগপুর গ্রামের আবু তাহেরের ছেলে তানভীর আহমেদ (২৩), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার দুয়াজানি গ্রামের স্বপন হালদারের ছেলে পার্থ হালদার (২৪), কক্সবাজার সদর থানার দীপক বিশ্বাসের ছেলে অমিত বিশ্বাস (২২), ভোলা জেলার কাজিরহাট থানার ছারপাতা গ্রামের আব্দুল মান্নানের ছেলে নাঈম ইসলাম (২৩) এবং পাবনা জেলার ভাঙ্গুরা থানার ভোলামারি গ্রামের রবিউল করিমের ছেলে আব্দুর রহমান (২৪)। তাঁরা সাভারের বিরুলিয়ার খাগান এলাকার সিটি ইউনিভার্সিটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল-আমিন বলেন, গত শনিবার দিবাগত রাতে সিটি ইউনিভার্সিটির মকবুল হোসেন হলের ভেতরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়েছে জানিয়ে সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর মীর আকতার হোসেন গত রোববার সকালে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় অভিযান চালিয়ে পাঁচ শিক্ষার্থীকে আটক করে থানায় সোপর্দ করা হয়।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, এই শিক্ষার্থীদের বিরুদ্ধে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের পাশাপাশি নিষিদ্ধ সংগঠনটির পক্ষে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে। সোমবার রাতে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে সাভার থানায় মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতেই তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার তাঁদেরকে আদালতে সোপর্দ করা হবে।

মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
১ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
২ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
৪ ঘণ্টা আগে