রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাসায় ধারালো অস্ত্র নিয়ে ঢুকে লুটপাটের অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম জাহিদ (৩৮)। চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজতে তিনি মারা যান।
গতকাল শনিবার বিকেলে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত জাহিদের বাড়ি ভোলার লালমোহন উপজেলার মহেশখালী গ্রামে। তাঁর বাবার নাম জয়নাল হাজী।
আজ রোববার আদাবর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়ামিন সরকার জানান, শনিবার দুপুর ১২টার দিকে শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্পের ফার্ম গলিতে খোরশেদ নামে এক ব্যক্তির বাসায় দুটি চাপাতি নিয়ে ঢোকেন জাহিদ। এ সময় তিনি ঘরের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র কুপিয়ে ভাঙচুর করেন এবং খোরশেদকে অস্ত্রের মুখে তাড়া করেন। পরে ঘর থেকে ৩০ হাজার টাকা নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁকে আটক করে গণপিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত জাহিদকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে আদাবর থানার একটি ডাকাতি মামলায় (ধারা ৩৯৫ / ৩৯৭) তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তবে আদালতের হাজতখানায় নেওয়ার আগে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে দ্রুত ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এসআই ইয়ামিন সরকার জানান, জাহিদ মাদকাসক্ত ছিলেন এবং এর আগেও বিভিন্ন ব্যক্তির ওপর হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাঁর আচরণে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ ছিলেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

হবিগঞ্জের চুনারুঘাটে সুজন মিয়া (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার মিরাশী ইউনিয়নের রাকি গ্রামের একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নে সালিস বৈঠকে এক নারীকে প্রকাশ্যে জুতা পেটা করার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ক্ষোভ ও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে...
১৪ মিনিট আগে
স্থানীয়দের অভিযোগ, সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর পাঁচজন জীবননগর শহরের দিকে যাচ্ছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁদের আটক করা হয়। পরে খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
১৭ মিনিট আগে
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৫৯টি মামলা দায়ের করেছে পুলিশ।
৩৪ মিনিট আগে