Ajker Patrika

বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৭: ২২
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
সুলতান মনসুর। ছবি: সংগৃহীত

বিএনপি কর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে (৭৮) গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক মো. আবু সালেহ আসামি সুলতান মোহাম্মদ মনসুরকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী তাঁকে গ্রেপ্তার না দেখানোর আবেদন জানান। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৪ ডিসেম্বর রাজধানীর কলাবাগানের লেক সার্কাসের ১ নম্বর সড়কের মাথা থেকে কয়েকজন ব্যক্তি মুশফিকুর রহমান আবিরকে (২৮) গাড়িতে তুলে নিয়ে মারধর করেন। পরে তাঁকে হাজারীবাগের একটি ট্যানারির গুদামে আটকে রেখে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এজাহারে অভিযোগ করা হয়, তাঁর কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা নেওয়ার পর ৫ ডিসেম্বর সকালে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

এজাহারে ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় হামলা, গুলিবর্ষণ, টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিপেটার অভিযোগও উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় তৎকালীন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের ইন্ধন ও নির্দেশনা থাকার অভিযোগ আনা হয়। শেখ হাসিনাসহ একাধিক ব্যক্তিকে আসামি করে মুশফিকুর রহমান আবির মামলাটি করেন।

এজাহার অনুযায়ী, ২০২২ সালে হাজারীবাগ থানায় মামলা করার চেষ্টা করেও সাড়া না পেয়ে ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর পল্টন থানায় মামলা করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত