
জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় সাক্ষী হাজির না হওয়ায় শুনানির তারিখ পরিবর্তন করা হয়েছে। আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক জাকির হোসেন তারিখ পিছিয়ে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। এর আগে গত ৪ সেপ্টেম্বর সোহেল চৌধুরীর বড় ভাই তৌহিদুল ইসলাম চৌধুরীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়।
দীর্ঘদিন ধরে এই মামলার নথি গায়েব ছিল। গত ২৩ জানুয়ারি দৈনিক আজকের পত্রিকায় ‘নায়ক খুনের মামলা গুম’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হওয়ার পর বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। নথি খুঁজে বের করার দাবিতে রিট আবেদন হয়। পরে নথি পাওয়া যায়। মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। কিন্তু এই মামলার কেস ডকেট (সিডি) খুঁজে না পাওয়ায় কয়েক মাস অতিবাহিত হয়। শেষ পর্যন্ত কেস ডকেট ছাড়াই সাক্ষ্য গ্রহণের সিদ্ধান্ত নেন ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, সোহেল চৌধুরী হত্যা মামলায় আসামি আদনান সিদ্দিকী ও ফারুক আব্বাসী জামিনে আছেন। আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী, সাজিদুল ইসলাম ও তারিক সাঈদ মামুনকে কারাগার আছেন। আসামি হারুন অর রশীদ ওরফে লেদার লিটন, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও সেলিম খান পলাতক রয়েছেন।
১৯৯৯ সালের ৩০ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবুল কাশেম ব্যাপারী ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে বাদানুবাদই এ হত্যার নেপথ্য কারণ বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

গাইবান্ধার পলাশবাড়ীতে বিষ প্রয়োগ করে শতাধিক হাঁস-মুরগি মেরে ফেলার অভিযোগ উঠেছে তিন প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় মোছা. কমেলা বেগম নামে এক নারী পুলিশ তদন্তকেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন।
৫ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারের গ্রামবাংলা সমাজকল্যাণ পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ‘বেগম নুর জাহান মেমোরিয়া
১১ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিনটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। রোববার সোনাখালী, প্রতাবেরচর ও পিরোজপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়।
২২ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর একটি পশু চিকিৎসাকেন্দ্রে ঢুকে এক চিকিৎসককে মারধর, ভাঙচুর ও টাকা লুটের ঘটনায় প্রধান অভিযুক্ত তরুণী আফরিন রশিদ সেঁজুতিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার ভোরে তাঁকে নগরীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৮ মিনিট আগে