
ঢাকার প্রবেশপথ আমিনবাজার, আশুলিয়া, বিরুলিয়া, বছিলা, পোস্তগোলা ও বাবুবাজারসহ মোট ৬টি স্পটে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সারা রাত চলবে তল্লাশি কার্যক্রম। প্রাথমিকভাবে সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত এ তল্লাশি কার্যক্রম চলমান রাখার কথা জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।
আজ শুক্রবার রাত ১০ টার দিকে এ তথ্য জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী।
সাভারের ৩টি স্পট (আমিনবাজার, বিরুলিয়া, আশুলিয়া) ও কেরানীগঞ্জের ৩ টি স্পটে (বছিলা, পোস্তগোলা, বাবুবাজার) চেকপোস্ট কার্যক্রম চলছে। তল্লাশি চৌকিতে দায়িত্বরত পুলিশ সদস্যরা ঢাকাগামী যানবাহনগুলো তল্লাশি ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী (অপরাধ) বলেন, ‘বড় দুই দলের সমাবেশ ঘিরে যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ সজাগ রয়েছে। ঢাকার ৬টি স্পটে আমাদের চেকপোস্ট কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছে। আজ সারা রাত চলবে। আগামীকাল সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত চলবে এ কার্যক্রম। তবে পরিস্থিতির ওপর এ সিদ্ধান্ত নির্ভর করে।
সাভারের চেকপোস্টগুলোয় অতিরিক্ত পুলিশ সদস্যের উপস্থিতি থাকলেও ঠিক কি পরিমাণ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে তা জানায়নি পুলিশ।
এ ছাড়া র্যাব ৪ এর নবীনগর ক্যাম্পের পক্ষ থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় ২ টি চেকপোস্ট কার্যক্রম চলছে। এ ছাড়া সাভারের বিভিন্ন স্থানে র্যাবের টহল দল দায়িত্ব পালন করছে বলে নিশ্চিত করেছেন র্যাব-৪ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খাঁন। তিনি বলেন, দুটি দলের সমাবেশকে ঘিরে নাশকতা এড়াতে ২ টি চেকপোস্ট ও টহল কার্যক্রম চলছে। গতকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রম আজ সারা রাত চলবে।
শুক্রবার সকাল থেকেই সারা দিন ঢাকার প্রবেশপথে চেকপোস্ট কার্যক্রম ছিল চোখে পড়ার মত। সন্দেহজনক গণপরিবহন, মোটরসাইকেলসহ ব্যক্তিগত বাহনও তল্লাশি করা হয়।

খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
৫ মিনিট আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
২ ঘণ্টা আগে
তাঁদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তাঁর বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি এসে তাঁর মায়ের ডান হাতে লাগে...
২ ঘণ্টা আগে